back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিগণনাকেন্দ্রের ভেতরে এবং বাইরে থাকছে ত্রিস্তরীয় সুরক্ষা বলয়

গণনাকেন্দ্রের ভেতরে এবং বাইরে থাকছে ত্রিস্তরীয় সুরক্ষা বলয়

রাত পোহালেই সোমবার ভোটগণনা শুরু। গণনাকেন্দ্রের ভেতরে এবং বাইরে ত্রিস্তরীয় সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

যাদবপুর এলাকার জন্য এপিসি রায় পলিটেকনিক কলেজকে বেছে নেওয়া হয়েছে, যেখানে ভাঙড় ও সোনারপুরের আসনগুলির ভোট গোনা হবে। অন্যদিকে, বেহালা পূর্ব ও পশ্চিমের গণনা চলবে আলিপুর জাজেস কোর্টের বিহারীলাল কলেজে। আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্সে মহেশতলা, মেটিয়াবুরুজ ও টালিগঞ্জের মতো গুরুত্বপূর্ণ আসনগুলির ফলাফল নির্ধারণ করা হবে।

জেলাওয়াড়ি বিন্যাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় সবথেকে বেশি ৩৩টি আসন থাকায় সেখানে ৮টি গণনাকেন্দ্র রাখা হয়েছে। বারাসত গভর্নমেন্ট কলেজ, বসিরহাট পলিটেকনিক থেকে শুরু করে ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে চলবে ভোট গণনার মহাযজ্ঞ। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৬টি, মুর্শিদাবাদে ৫টি এবং হুগলি ও উত্তর দিনাজপুরে ৫টি করে গণনাকেন্দ্র থাকছে। নদীয়া ও পূর্ব বর্ধমানে ৪টি করে কেন্দ্র করা হয়েছে। পাহাড়ের দিকে তাকালে দেখা যাচ্ছে কালিম্পং ও ঝাড়গ্রামে ১টি করে এবং আলিপুরদুয়ারে ১টি কেন্দ্রে গণনা সম্পন্ন হবে।

রবিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর থেকে সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রতিটি কেন্দ্রেই কড়া নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর প্রহরা থাকবে। এখন শুধু সময়ের অপেক্ষা, আগামীকাল বিকেলের মধ্যেই স্পষ্ট হবে বাংলার মসনদে কে বসছেন।

Author

আরো পড়ুন:  কেরলের ধাঁচে এবার কলকাতাতেও ‘ওয়াটার মেট্রো’, ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে জলপথে বিপ্লব
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments