back to top
Tuesday, May 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিশিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি, দ্রুত ছাত্রভোট চাইল এবিভিপি

শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি, দ্রুত ছাত্রভোট চাইল এবিভিপি

শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবিতে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বুধবার শিলিগুড়ির বিদ্যার্থী কল্যাণ ভবন-এ আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে শিক্ষাঙ্গনে স্বচ্ছ ও স্বাধীন পরিবেশ গড়ে তোলার দাবি জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এবিভিপি-র রাষ্ট্রীয় কার্যকরিণী সদস্য পুজা রাম এবং প্রদেশ সম্পাদক দীপ্ত দত্ত।

সংগঠনের নেতৃত্বের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠান এমন একটি জায়গা হওয়া উচিত যেখানে ছাত্রছাত্রীরা নিরপেক্ষ পরিবেশে নিজেদের মত গড়ে তুলতে পারবেন। কোনও রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রভাব শিক্ষার পরিবেশকে নষ্ট করুক, তা তারা মেনে নেবে না। শিক্ষার মূল উদ্দেশ্য যেন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ব্যাহত না হয়, সেই বিষয়েও জোর দেওয়া হয় বৈঠকে।এবিভিপি-র তরফে জানানো হয়েছে, সরকার পরিবর্তনের পর খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হবে।

সংগঠনের দাবি, ছাত্রছাত্রীদের সমস্যা আরও কার্যকরভাবে তুলে ধরতে এবং তাদের পাশে দাঁড়াতে সংগঠনের বিস্তার প্রয়োজন।এদিন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করার দাবিও জোরালোভাবে তোলে এবিভিপি। সংগঠনের মতে, গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র প্রতিনিধিদের নির্বাচন হলে শিক্ষাঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও মজবুত হবে। ছাত্ররাই যেন নিজেদের নেতৃত্ব বেছে নেওয়ার অধিকার পান, সেই দাবিতেই তারা সরব হয়েছে।

পাশাপাশি শিক্ষাঙ্গনে দাদাগিরি, সন্ত্রাস বা কোনও ধরনের অত্যাচারের বিরুদ্ধেও কড়া বার্তা দেয় সংগঠন। ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানায় এবিভিপি।

Author

আরো পড়ুন:  “ঐতিহ্যের অমূল্য সম্পদ হয়ে চিরস্মরণীয়”, শংকরকে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments