back to top
Saturday, June 27, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধকালবৈশাখীর দাপটে উপড়ে গেল বিশাল অশ্বত্থ গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দিনমজুর

কালবৈশাখীর দাপটে উপড়ে গেল বিশাল অশ্বত্থ গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দিনমজুর

আচমকা কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হল মালদার হবিবপুর এলাকার ঋষিপুর অঞ্চল। বুধবার সকালে প্রবল ঝড়-বৃষ্টি চলাকালীন গোড়া-সহ উপড়ে পড়ে একটি বিশাল অশ্বত্থ গাছ। ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি টিনের বাড়ি, যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই বাড়ির বাসিন্দা।ঘটনাটি ঘটে হবিবপুর থানার কৃষ্ণনগর বুড়িতলা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বিকাশ সিং পেশায় দিনমজুর। বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ তিনি বাড়িতেই ছিলেন। সেই সময় আচমকাই শুরু হয় প্রবল ঝড় ও বৃষ্টি। ঝড়ের তীব্রতায় বাড়ির কাছেই থাকা একটি বিশাল অশ্বত্থ গাছ উপড়ে পড়ে যায়।গাছটির বড় অংশ গিয়ে পড়ে আইহো-সিঙ্গাবাদ রাজ্য সড়কের উপর। পাশাপাশি কয়েকটি ভারী ডাল বিকাশ সিংহের টিনের বাড়ির চাল ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে ভেঙে যায় ঘরের টিভি, শোকেস-সহ একাধিক আসবাব ও প্রয়োজনীয় সামগ্রী।

তবে পরিস্থিতি বুঝে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি।গাছ পড়ে যাওয়ার জেরে আইহো-ঋষিপুর রাজ্য সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয় প্রশাসন। দীর্ঘক্ষণ চেষ্টার পর গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য,দিনমজুর পরিবারের পক্ষে এই ক্ষতি সামাল দেওয়া কঠিন, তাই প্রশাসনের দ্রুত সাহায্য প্রয়োজন।

Author

আরো পড়ুন:  রথবাড়ি মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, রেলিংয়ে ধাক্কা মেরে আহত একাধিক যাত্রী
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments