back to top
Tuesday, May 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিধৃত প্রাক্তন মন্ত্রীকে মঙ্গলবারই আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি

ধৃত প্রাক্তন মন্ত্রীকে মঙ্গলবারই আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি

পুরদুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে মঙ্গলবারই আদালতে তোলা হবে বলে খবর। সঠিক তথ্য পাওয়ার জন্য তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে দীর্ঘ জেরা করা আশু প্রয়োজন। তেমনই মনে করছেন ইডি আধিকারিকরা।

নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আধিকারিকরা আদালতে আবেদন করবেন। তার আগে হবে শারীরিক পরীক্ষা। তাঁকে সোমবার জেরা শুরুর পর থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নিরাপত্তাব্যবস্থা আঁটসাট করেছে ইডি।

পুর-নিয়োগ দুর্নীতি মামলায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে চার্জশিট দিয়েছিল, অভিযোগ ছিল সেখানে বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছিল দক্ষিণ দমদম পুরসভায়। অভিযোগ ছিল, ২০১৪ সালের পর, সেখানে ৩২৯ জনের নিয়োগ হয়েছিল টাকার বিনিময়ে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছিল,তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায়, এভাবেই একসঙ্গে চাকরি হয়েছিল ২৯ জনের। ওই পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু।

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: রূপা, পাপিয়া, প্রিয়ঙ্কা, শর্বরী— বিজেপির তালিকায় দ্বিতীয় দফায় আরও ২০ মহিলা প্রার্থী
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments