back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিসীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ, খুশি হবিবপুরের মানুষ

সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ, খুশি হবিবপুরের মানুষ

শপথ গ্রহণের পরেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তার মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের খোলা অংশে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ-কে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত ঘিরে মালদার সীমান্তবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।মালদা জেলার একাধিক সীমান্ত এলাকায় এখনও বিস্তীর্ণ অংশ কাঁটাতারের বাইরে রয়েছে। দীর্ঘদিন ধরেই নিরাপত্তা নিয়ে উদ্বেগে ছিলেন স্থানীয় বাসিন্দারা।

বিশেষ করে হবিবপুর ব্লকের প্রায় ৮২ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে প্রায় ৩২ কিলোমিটার এলাকাজুড়ে এখনও কাঁটাতারের বেড়া নেই। পাশাপাশি প্রায় ৯ কিলোমিটার নদীপথ সীমান্তও রয়েছে অরক্ষিত অবস্থায়।নতুন সরকারের এই ঘোষণার পর সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে খুশির আমেজ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাঁটাতার না থাকার সুযোগে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় গবাদি পশু পাচার-সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপ চলত। খোলা সীমান্ত ব্যবহার করে বাংলাদেশি পাচারকারী ও চোরাকারবারিদের যাতায়াতও ছিল বলেই দাবি এলাকাবাসীর।

তাঁদের আশা, দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ হলে সীমান্তে বেআইনি কাজকর্ম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং নিরাপত্তা আরও জোরদার হবে।তবে এই ঘোষণার পর সীমান্ত সংলগ্ন বহু পরিবারের মধ্যে নতুন করে উদ্বেগও তৈরি হয়েছে। অনেকের বাড়ি ও চাষের জমি সীমান্তের একেবারে কাছাকাছি হওয়ায় কাঁটাতার নির্মাণের পর তাঁদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয়দের বক্তব্য, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের জীবন-জীবিকা ও সমস্যার বিষয়টিও সরকারকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করতে হবে।

Author

আরো পড়ুন:  সরকারি কর্মীদের ওপর কড়া নির্দেশিকা নবান্নের , সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যম নিয়ে জারি কঠোর নির্দেশিকা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments