back to top
Saturday, July 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিIllegal Brick Kilns: অনুমতিহীন ইট ভাটার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, পুরুলিয়ায় অভিযানে প্রশাসন

Illegal Brick Kilns: অনুমতিহীন ইট ভাটার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, পুরুলিয়ায় অভিযানে প্রশাসন

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই প্রশাসনিক স্তরে বেআইনি ব্যবসার বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত মিলছিল। এবার সেই ছবিই স্পষ্ট হল পুরুলিয়ায়। জেলার বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়াই গড়ে ওঠা ইট ভাটার বিরুদ্ধে সরব হল প্রশাসন। ইতিমধ্যেই একাধিক ইট ভাটা মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভূমি ও ভূমি সংস্কার দফতর।

জানা গিয়েছে, পুরুলিয়া-১ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের তরফে পুরুলিয়া মফস্‌সল থানা এবং টামনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, বেশ কিছু ইট ভাটা কোনও সরকারি অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিল। শুধু তাই নয়, পরিবেশ ও ভূমি ব্যবহারের নিয়মকেও অনেক ক্ষেত্রেই উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ।

প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ, এখনও জেলার বিভিন্ন প্রান্তে বহু বাংলা ভাটা কার্যত নিয়মের তোয়াক্কা না করেই চলছে বলে স্থানীয় সূত্রে খবর। ফলে প্রশাসনের অভিযান জোরদার হলে আরও অনেক ইট ভাটা মালিক আইনি জটিলতায় পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ী মহলের একাংশ।

এই বিষয়ে পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) পাটিল যোগেশ অশোকরাও জানান, যেসব ইট ভাটা মালিক বৈধ অনুমতি ছাড়াই ব্যবসা চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযোগ দায়ের করা হচ্ছে। প্রশাসনের লক্ষ্য, সমস্ত ব্যবসাই যেন সরকারি নিয়ম মেনে এবং বৈধ অনুমতি নিয়েই পরিচালিত হয়।
তিনি আরও স্পষ্ট করে জানান, শুধু পুরুলিয়া-১ ব্লক নয়, গোটা জেলা জুড়েই এই অভিযান চলবে। ফলে আগামী দিনে বেআইনি ইট ভাটার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: পশ্চিমবঙ্গে ‘ডাবল ইঞ্জিন সরকার’ প্রতিষ্ঠার নির্বাচন, দাবি ধর্মেন্দ্র প্রধানের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments