back to top
Saturday, July 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and AccidentSona Pappu Appears at ED Office: হরেক প্রতারণায় অভিযুক্ত ‘ফেরার’ সোনা...

Sona Pappu Appears at ED Office: হরেক প্রতারণায় অভিযুক্ত ‘ফেরার’ সোনা পাপ্পু সস্ত্রীক হাজির ইডি দফতরে

জমি দুর্নীতি এবং প্রতারণা মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন সোনা পাপ্পু। গোলপার্কের কাঁকুলিয়া বোমা-গুলি কাণ্ডের পর থেকেই বেপাত্তা ছিলেন তিনি। এরমধ্যেই জমি দুর্নীতি এবং প্রতারণা মামলায় নাম জড়ায় সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের। সেই মামলাতেই একাধিকবার তাঁকে তলব করে নোটিস পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! কিন্তু বারবার হাজিরা এড়িয়ে যান সোনা পাপ্পু। এরমধ্যেই কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা শান্তনু সিনহাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেই আজ, সোমবার একেবারে স্ত্রীকে নিয়ে ইডি দপ্তরে হাজিরা দিলেন বিশ্বজিৎ। তাঁর দাবি, আমি কোথাও যায়নি, কোনও অন্যায় করিনি। ইডির ডাকে সাড়া দিয়েই হাজিরা দিলাম।

ভোটের আগে গোলপার্কের কাঁকুলিয়া বোমা-গুলি চলার ঘটনায় নাম জড়ায় পাপ্পু। এরপর থেকে ‘রহস্যজনক’ভাবে নিখোঁজ হয়ে যান তিনি। কিন্তু মাঝেমধ্যেই সমাজমাধ্যমে লাইভ করতে দেখা যেত সোনা পাপ্পুকে। এরপরেও পুলিশ কেন তাঁর খোঁজ পাচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরমধ্যেই জমি দুর্নীতি এবং প্রতারণার মামলার তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলার তদন্ত শুরু হতেই পাপ্পুর বাড়িতে হানা দেন তদন্তকারীরা। সেখানে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ কয়েক কোটি টাকা নগদ উদ্ধার হয়। শুধু তাই নয়, এই মামলায় তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামরা এবং কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহাকে জেরা করে ইডি। ইতিমধ্যে দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

Author

আরো পড়ুন:  রবিবার সকালে শহরে ইডির জোড়া অভিযান! কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে জোরদার তল্লাশি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments