back to top
Saturday, July 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeজেলার খবরEid Al Adha: কুরবানির ইদের আগে মালদার পান্ডুয়ায় খাসির বাজারে আগুন, দাম...

Eid Al Adha: কুরবানির ইদের আগে মালদার পান্ডুয়ায় খাসির বাজারে আগুন, দাম শুনে হতাশ ক্রেতারা

নিজস্ব সংবাদদাতা: কুরবানির ইদকে সামনে রেখে মালদার গাজোলের পান্ডুয়ায় সোমবার জমে উঠেছিল ঐতিহ্যবাহী পশু হাট। সকাল থেকেই হাটে উপচে পড়া ভিড় ছিল ক্রেতাদের। বিশেষ করে খাসি কিনতে ভিড় জমান বহু মুসলিম ধর্মাবলম্বী মানুষ। তবে হাটে গিয়ে খাসির দাম শুনে কার্যত মাথায় হাত পড়ে সাধারণ ক্রেতাদের।

বিক্রেতাদের দাবি, ৮ থেকে ১০ কেজি ওজনের একটি খাসির দাম রাখা হয়েছে প্রায় ১৪ থেকে ১৫ হাজার টাকা। দরদাম করার পরেও সেই দাম ১০ থেকে ১২ হাজার টাকার নিচে নামছে না। ফলে অনেকেই সাধ্যের বাইরে চলে যাওয়া দামের কারণে খালি হাতেই বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন।

ক্রেতাদের একাংশ জানান, প্রতি বছর কুরবানির জন্য খাসি কিনলেও এবছরের বাজার একেবারেই আলাদা। এত বেশি দামে খাসি কেনা সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ কষ্ট করে খাসি কিনলেও, চড়া দামের কারণে ক্ষোভও প্রকাশ করেছেন।

স্থানীয়দের মতে, বড় পশু কেনাবেচা ও কুরবানিকে ঘিরে নতুন রাজ্য সরকারের কিছু বিধিনিষেধের জেরে অনেকেই এবার গরুর বদলে খাসির দিকে ঝুঁকছেন। ফলে হঠাৎ করেই খাসির চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে দামের আগুন লেগেছে। ব্যবসায়ীরাও সেই বাড়তি চাহিদার সুযোগে দাম বাড়িয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের।

কুরবানির ইদ যত এগিয়ে আসছে, ততই পশু হাটে ভিড় বাড়ছে। তবে সাধারণ মানুষের আশা, আগামী কয়েকদিনের মধ্যে বাজারে খাসির দাম কিছুটা হলেও কমবে।

Author

আরো পড়ুন:  রাজারহাটে প্রাক্তন তৃণমূল বিধায়িকার অফিস ঘিরে তুমুল বিতর্ক, ত্রাণসামগ্রী ও অস্ত্র উদ্ধারের অভিযোগে রাজনৈতিক তরজা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments