back to top
Wednesday, August 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিBrace Bridge Eviction Halted: হাইকোর্টের রায়ে আপাতত বন্ধ ব্রেস ব্রিজ উচ্ছেদ, স্বস্তিতে...

Brace Bridge Eviction Halted: হাইকোর্টের রায়ে আপাতত বন্ধ ব্রেস ব্রিজ উচ্ছেদ, স্বস্তিতে হাজারো বস্তিবাসী

নিজস্ব সংবাদদাতা: ব্রেস ব্রিজ রেল স্টেশন সংলগ্ন এলাকায় বস্তি উচ্ছেদ নিয়ে বড় স্বস্তির খবর পেলেন হাজার হাজার বাসিন্দা। পূর্ব রেলের জারি করা উচ্ছেদ নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ২০ মে পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও উচ্ছেদ অভিযান চালানো যাবে না।

গত ৯ মে পূর্ব রেলের পক্ষ থেকে স্টেশন চত্বর খালি করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরই উদ্বেগ ছড়িয়ে পড়ে এলাকায় বসবাসকারী প্রায় ৬ হাজার মানুষের মধ্যে। অভিযোগ ওঠে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না করেই গণউচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কারণেই আদালতের দ্বারস্থ হন বাসিন্দারা।

শুক্রবার মামলার শুনানিতে আদালত জানায়, পাবলিক প্রেমিসেস অ্যাক্ট, ১৯৭১ অনুযায়ী উচ্ছেদের আগে নির্ধারিত নিয়ম ও আইন যথাযথভাবে মানা হয়েছে কি না, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন। বিচারপতির পর্যবেক্ষণ, আইন মেনে প্রক্রিয়া সম্পন্ন না করে কোনও উচ্ছেদ অভিযান চালানো যায় না।

হাইকোর্টের এই অন্তর্বর্তী নির্দেশে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্রেস ব্রিজ স্টেশন লাগোয়া এলাকার বহু পরিবার। এখন আদালতের পরবর্তী শুনানি ও আইনি প্রক্রিয়ার উপরই নির্ভর করছে উচ্ছেদ অভিযানের ভবিষ্যৎ।

Author

আরো পড়ুন:  শুভেন্দুর সহায়ককে মেরে কোন পথ ধরেছিল আততায়ীরা? ভয়ঙ্কর 'সেই প্ল্যান' প্রকাশ্যে
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments