back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeWeather ReportWeather Report: দক্ষিণবঙ্গের ৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, কলকাতায় মিলতে পারে না স্বস্তি

Weather Report: দক্ষিণবঙ্গের ৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, কলকাতায় মিলতে পারে না স্বস্তি

নিজস্ব সংবাদদাতা: জ্যৈষ্ঠের দাবদাহে নাজেহাল কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তাপমাত্রার পারদ চড়লেও আপাতত কলকাতাবাসীর জন্য বড় স্বস্তির খবর শোনাতে পারছে না আবহাওয়া দফতর। শহরে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও তাতে গরমের তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা কম বলেই জানানো হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর অবস্থান করা ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ বাংলাদেশের দিকে সরে গেছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

শুক্রবার থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে কলকাতা, হাওড়া ও হুগলির জন্য আপাতত কোনও বিশেষ সতর্কতা নেই। তবে বিচ্ছিন্নভাবে দু’-এক পশলা বৃষ্টি হতে পারে। যদিও সেই বৃষ্টি গরম থেকে বড় ধরনের স্বস্তি এনে দেবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

এদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় রয়েছে। আগামী কয়েকদিন সেখানে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে একদিকে যখন দক্ষিণবঙ্গের একাংশ ঝড়-বৃষ্টির অপেক্ষায়, তখন উত্তরবঙ্গ ইতিমধ্যেই বর্ষণমুখর আবহাওয়ার সাক্ষী হতে চলেছে।

Author

আরো পড়ুন:  উপকূলের আরও কাছে নিম্নচাপ, বুধবার রাতেই স্থলভাগে প্রবেশের সম্ভাবনা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments