back to top
Monday, May 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিআজ যাঁরা অর্ডার দিচ্ছেন, তাঁরাই তো আউট অফ অর্ডার’’, ক্ষোভে নিয়ন্ত্রণ হারালেন...

আজ যাঁরা অর্ডার দিচ্ছেন, তাঁরাই তো আউট অফ অর্ডার’’, ক্ষোভে নিয়ন্ত্রণ হারালেন মমতা

‘‘যদি চেয়ার বলে, আমি আড়াই হাজার লোককে জেলে পুরব, তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য আলাদা জেল তৈরি হয়েছে… আমি তো মনে করি, তাঁর আগে জেলে যাওয়া উচিত। সারদা থেকে নারদা, কোথায় নেই তিনি? আজ যাঁরা অর্ডার দিচ্ছেন, তাঁরাই তো আউট অফ অর্ডার!’’ রবিবার এই ভাষাতে ক্ষোভে ফেটে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সামাজিক মাধ্যমে তৃণমূলনেত্রীর অভিযোগ, ক্ষমতাবলে তৃণমূলের নেতা-কর্মীদের উপর সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। তৃণমূলের নেতা-কাউন্সিলরদের গ্রেফতার করছে অধিকারীর পুলিশ। লুট হয়েছে তৃণমূলের প্রায় ২ হাজার কার্যালয়।

ভোটের ফলপ্রকাশের ২০ দিন পর রবিবার সমাজমাধ্যমে মমতার বার্তা, ‘‘চার তারিখে কাউন্টিং (গণনা) হয়েছে। আজ ২৪ তারিখ। এই ২০ দিন মুখ বুজে সহ্য করেছি। শুধু আমি নয়, বাংলার মানুষ থেকে তৃণমূলের কর্মীরা সহ্য করছেন। অনেকে রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হয়েছেন। ১২ জন মানুষ মারা গিয়েছে। আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন।

মমতা বলেন, “সকলকে জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হচ্ছে। ইলেক্টেড বডিগুলোকে কাজ করতে দেওয়া হচ্ছে না। কলকাতা কর্পোরেশনের মতো বড় কর্পোরেশনের জল, রাস্তা-সহ বিভিন্ন উন্নয়নের কাজে বাধা আসছে।’’

Author

আরো পড়ুন:  হুমকি দিলে দ্রুত পদক্ষেপ, অন্যথায় নজিরবিহীন শাস্তি, পুলিশকে হুঁশিয়ারি ইসি-র (EC)
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments