back to top
Saturday, June 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিমেসি-কাণ্ডে ফের কোণঠাসা অরূপ বিশ্বাস, ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ পুলিশের

মেসি-কাণ্ডে ফের কোণঠাসা অরূপ বিশ্বাস, ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ পুলিশের

লিয়োনেল মেসি’র (Lionel Messi) কলকাতা সফরকে কেন্দ্র করে যে নজিরবিহীন বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, সেই রেশ এখনও কাটেনি। বরং দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই ঘটনার তদন্তে এবার নতুন মোড় এল। তদন্তের স্বার্থে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস’কে (Aroop Biswas) আবারও তলব করল বিধাননগর দক্ষিণ থানা (Bidhannagar South Police Station)।

তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে থানায় হাজিরা দিতে বলা হয়েছে।পুলিশ সূত্রে খবর, মেসির সফর নিয়ে চলা তদন্তে অরূপ বিশ্বাস’কে এই নিয়ে তৃতীয়বার নোটিশ পাঠানো হলো। এর আগে দু’বার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও বিভিন্ন কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এবারও আদালতের নির্দেশিকা মেনেই আলিপুর (Alipore) থানার মাধ্যমে অরূপের কাছে এই নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, লিয়োনেল মেসি’র সফর চলাকালীন যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuba Bharati Krirangan) যে চূড়ান্ত অরাজকতা তৈরি হয়েছিল, তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। অভিযোগ রয়েছে যে, মেসি’র অনুষ্ঠানের জন্য যে ৭০ হাজার টিকিট ছাপানো হয়েছিল, তার মধ্যে ২২ হাজার টিকিট অরূপ বিশ্বাস নিজের দখলে রেখেছিলেন এবং তা কালোবাজারিতে বিক্রি করা হয়েছিল।

শুধু তাই নয়, মাঠে মেসি’র অতি ঘনিষ্ঠ হয়ে থাকা এবং তাকে ঘিরে ফেলার কারণে আর্জেন্টাইন তারকা মাঠ ছাড়তে বাধ্য হন। এই ঘটনার পরেই অরূপকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল।বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন অরূপ বিশ্বাস। আদালত তাকে ১৭ অগস্ট পর্যন্ত রক্ষাকবচ দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছিলেন, তদন্তে পুলিশ চাইলে অরূপকে ডাকতে পারে, তবে ৪৮ ঘণ্টা আগে সেই নোটিশ দিতে হবে। আদালতের সেই শর্ত মেনেই শনিবার অরূপকে নোটিশ পাঠানো হয়েছে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, বিচারপতি শুনানির সময় প্রশ্ন তুলেছিলেন, “অরূপ বিশ্বাস কি মেসির বাল্যকালের বন্ধু হন? কেনো তিনিই মেসির অত কাছে গিয়েছিলেন?” শুধু তাই নয়, অরূপের ভাই স্বরূপ বিশ্বাস’কে (Swaroop Biswas) তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে। এখন দেখার বিষয়, আইনি রক্ষাকবচ পাওয়ার পর তৃতীয়বারের নোটিসে প্রাক্তন এই মন্ত্রী হাজিরা দেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।

আরো পড়ুন:  “নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ তৈরিটাই আমাদের সাফল্য”— অরিন্দম নিয়োগী

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments