back to top
Saturday, June 20, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি​আন্তর্জাতিক যোগ দিবস ঘিরে কলকাতায় আইনি জটিলতা, কী বলছে হাইকোর্ট?

​আন্তর্জাতিক যোগ দিবস ঘিরে কলকাতায় আইনি জটিলতা, কী বলছে হাইকোর্ট?

​আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। ২০২৬ সালের এই বিশেষ দিনটিকে ঘিরে তিলোত্তমা কলকাতা (Kolkata)-র বুকে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সশরীরে উপস্থিত থেকে রেড রোড (Red Road)-এর মেগা ইভেন্টে অংশ নেবেন। ২০ জুন গঙ্গাতে ৫০০টি নৌকায় করে অভিনব উপায়ে যোগাভ্যাসের পরিকল্পনাও নেওয়া হয়েছে। কিন্তু এই উৎসবের আবহের মধ্যেই আইনি জট তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর সফর এবং সরকারি নির্দেশিকাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)-এ দায়ের হয়েছে জোড়া মামলা।

রেড রোড বন্ধ রাখা নিয়ে প্রশ্ন

​যোগ দিবসের প্রস্তুতির জন্য কলকাতার অন্যতম প্রধান রেড রোড বন্ধ রাখা হচ্ছে। সপ্তাহের ব্যস্ত দিনগুলিতে এভাবে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সধারণ জনগণ কে।। এই বিষয়টিকে কেন্দ্র করেই য় হাইকোর্টে মামলা করেছে একটি আইনজীবী সংগঠন। আমজনতাকে স্তব্ধ করে দেওয়ার এই পুলিশি অতিসক্রিয়তা কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নই তুলেছেন মামলাকারীরা। আদালত দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

সরকারি কর্মীদের যোগদানে বাধ্যবাধকতা?

​দ্বিতীয় মামলাটি তৈরি হয়েছে নবান্ন (Nabanna)-র একটি নির্দেশিকাকে নিয়ে। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত স্তরের সরকারি কর্মীদের জন্য এই যোগ দিবসে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে। গত ১৪ জুন রাজ্যের মুখ্যসচিবের দফতর থেকে নিদের্শ জারি করা হয়েছ ।নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, স্থায়ী হোক কিংবা অস্থায়ী—রাজ্য প্রশাসনের সমস্ত কর্মীকে নির্দিষ্ট দিনে ও সময়ে সশরীরে হাজিরা দিতে হবে।

​এই ফতোয়ার বিরুদ্ধেই গর্জে উঠেছে সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি (Coordination Committee)। তাদের দাবি, যোগাভ্যাস একটি ব্যক্তিগত ও আধ্যাত্মিক বিষয়। তাই সরকারি কর্মচারীদের ওপর একে বাধ্যতামূলক না করে স্বেচ্ছামূলক রাখা উচিত। এই দাবি জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সংগঠনটি। এই মামলার শুনানি বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)-র এজলাসে হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:  SIR: এসআইআর-এ গতি মসৃণ রাখার পথ খুঁজতে শনিবার প্রধান বিচারপতি-সিইও বৈঠক

প্রস্তুতির তুঙ্গে তিলোত্তমা

​আইনি জটিলতা থাকলেও রাজ্য ও কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের (AYUSH Ministry) যৌথ উদ্যোগে প্রস্তুতির কাজ চলছে । পুরো এলাকা এখন কড়া নিরাপত্তায় রয়েছে। প্রসঙ্গত, ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জে ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হবে এমনই ঠিক করা হয়েছিলো।তারপর থেকেই প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে এই দিনটি উদযাপন করে আসছেন। গত বছর বিশাখাপত্তনম (Visakhapatnam), ২০২৪ সালে শ্রীনগর (Srinagar)-এর ডাল লেকের ধারে এবং ২০২৩ সালে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে যোগ দিবস পালন করেছিলেন মোদী।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments