back to top
Friday, June 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধবজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, জলমগ্ন রাস্তা ও হাসপাতাল

বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, জলমগ্ন রাস্তা ও হাসপাতাল

মালবিকা দাস, ২৬/০৬/২৬


বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিতে কার্যত জলমগ্ন কলকাতা। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যান চলাচল ব্যাহত হয়েছে। লালবাজার ট্রাফিক কন্ট্রোলের তথ্য অনুযায়ী, আশুতোষ মুখার্জি রোড, শরৎ বোস রোড, আমির আলি অ্যাভিনিউ, আমহার্স্ট স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, আলিপুর রোড, পার্ক স্ট্রিট, সি আর অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, এজেসি বোস রোড, কলেজ স্ট্রিট, মা ফ্লাইওভার ও থিয়েটার রোড-সহ একাধিক এলাকায় জল জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলছে। বেশ কয়েকটি রাস্তায় ট্রাফিক ডাইভারশনও করা হয়েছে।


অন্যদিকে, দুর্যোগের প্রভাব পড়েছে শহরের হাসপাতালগুলিতেও। আর জি কর হাসপাতাল এবং এসএসকেএম হাসপাতালের বিভিন্ন অংশে জল ঢুকে পড়েছে। এসএসকেএম হাসপাতালের স্ত্রী রোগ বিভাগে, যেখানে প্রসূতিরা ভর্তি রয়েছেন, সেখানেও জল ঢুকে ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। ওয়ার্ডের ভিতরে জল জমে বোতল ও নোংরা ফেলার পাত্র ভাসতে দেখা গেছে। জল জমে যাওয়ায় অনেক রোগী বিছানা থেকে নামতেও পারছেন না। রোগীদের পাশাপাশি তাঁদের সঙ্গে থাকা পরিজনেরাও চরম সমস্যার মুখে পড়েছেন।


পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই তৎপর হয়েছে প্রশাসন। এসএসকেএম হাসপাতালে পাম্প বসিয়ে দ্রুত জল বের করার কাজ চলছে। নিরাপত্তার স্বার্থে হাসপাতালের কয়েকটি অংশে লিফট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের দাবি, জল দ্রুত সরিয়ে স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রবল বৃষ্টির জেরে শহরের রাস্তাঘাট থেকে হাসপাতাল— সর্বত্রই দুর্ভোগের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।

Author

আরো পড়ুন:  Ram Navami Clash in Murshidabad: মসজিদের সামনে রাম নবমীর মিছিলে উত্তেজনা, জঙ্গিপুরে ৪০টি দোকানে ভাঙচুর-আগুন
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments