back to top
Saturday, July 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিএকাধিক মামলার তদন্তে চাপে নির্মল ঘোষ ও ছেলে তীর্থঙ্কর, খোঁজে পুলিশ; আত্মগোপনের...

একাধিক মামলার তদন্তে চাপে নির্মল ঘোষ ও ছেলে তীর্থঙ্কর, খোঁজে পুলিশ; আত্মগোপনের জল্পনা

একাধিক দুর্নীতি, তোলাবাজি ও অপরাধমূলক অভিযোগের তদন্ত ঘিরে চাপে পড়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ। পুলিশ সূত্রে খবর, দু’জনেরই খোঁজ চলছে। শনিবার থেকে নির্মল ঘোষকে বাড়িতে পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। এর পর থেকেই তাঁদের আত্মগোপনে থাকার জল্পনা আরও জোরদার হয়েছে।

সাম্প্রতিক একটি তোলাবাজির মামলায় বেআইনি আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ ওঠে নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ এবং তাঁদের ঘনিষ্ঠ বলে পরিচিত এক পানশালার মালিক সুশান্ত সরকারের বিরুদ্ধে। এই ঘটনায় খড়দহ থানার পুলিশ সুশান্ত সরকারকে গ্রেপ্তার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর তদন্তে নির্মল ও তীর্থঙ্করের নাম উঠে আসে বলে পুলিশ সূত্রের দাবি। এরপর থেকেই বাবা-ছেলের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। তাঁদের মোবাইল ফোনও ট্র্যাক করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

এর আগেও নির্মল ঘোষের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। আর জি কর হাসপাতাল-সংক্রান্ত বহুল আলোচিত ঘটনার তদন্তেও তাঁর নাম উঠে আসে। এছাড়া, লটারিতে এক কোটি টাকা জেতা এক ব্যক্তির কাছ থেকে টিকিট ছিনিয়ে নেওয়ার অভিযোগেও তদন্ত চলছে।

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর নির্মল ঘোষ ও তাঁর ছেলের বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন তীর্থঙ্কর ঘোষ। তবে তিনি বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে বড় ব্যবধানে পরাজিত হন।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্মল ঘোষ ও তাঁর ছেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুষ্কৃতীমূলক কার্যকলাপের নানা অভিযোগ ছিল। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং তাঁদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

Author

আরো পড়ুন:  ৪৬ বছরের প্রতিজ্ঞার অবসান, বাংলায় বিজেপি সরকার গঠনের পর মাথা মুড়ালেন ৮০ বছরের অতুলবাবু
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments