back to top
Saturday, July 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধমিডিয়া ও যোগাযোগ কর্মকর্তাদের নিয়ে দ্বিতীয় সম্মেলন করল নির্বাচন কমিশন

মিডিয়া ও যোগাযোগ কর্মকর্তাদের নিয়ে দ্বিতীয় সম্মেলন করল নির্বাচন কমিশন

দেশের নির্বাচনী ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জনসচেতনতা
বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India)।নয়াদিল্লি (New Delhi)-তে অনুষ্ঠিত হয়েছে মিডিয়া ও যোগাযোগ কর্মকর্তাদের নিয়ে দ্বিতীয় একদিনের সম্মেলন।

এই সম্মেলনের আয়োজন করার উদ্দেশ্য ছিলো নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় সাধন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ১৬টি অংশগ্রহণকারী অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মিডিয়া নোডাল অফিসার, সোশ্যাল মিডিয়া নোডাল অফিসার এবং জেলা জনসংযোগ কর্মকর্তারা । এছাড়াও , রাজ্যগুলোর জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রায় ২৬০ জনেরও বেশি মিডিয়া ও কমিউনিকেশন অফিসার এই সম্মেলনে যোগদান করেছিলেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) স্পষ্টভাবে জানান যে, কমিশনের প্রতিটি পদক্ষেপ ভারতের সংবিধান (Constitution of India) এবং নির্বাচনী আইন মেনে চলে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য করতে প্রতিনিয়ত যে নির্দেশনা দেওয়া হয়, তা মেনে চলাই কর্মকর্তাদের প্রাথমিক দায়িত্ব।
তাঁর কথা অনুযায়ী সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলোতে রেকর্ড ভোটার উপস্থিতিই প্রমাণ করে যে, দেশের নির্বাচনী ব্যবস্থার ওপর ভোটারদের অগাধ আস্থা রয়েছে। সোশ্যাল মিডিয়ার এই যুগে কর্মকর্তাদের আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি, যাতে কোনো ধরনের ভুল তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে।

সম্মেলনে নির্বাচন কমিশনার ড. বিবেক যোশী (Vivek Joshi) বর্তমান ডিজিটাল যুগের নতুন চ্যালেঞ্জ এবং সমস্যা নিয়ে আলোচনা করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা যে সমস্ত বিভ্রান্তিকর কনটেন্ট স্যোশাল মিডিয়ায় ছড়াচ্ছে টা নিয়ে সতর্ক করেন তিনি। অনেকেই এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা নষ্ট করার চেষ্টা করছে।

এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য ড. যোশী মিডিয়া ও যোগাযোগ কর্মকর্তাদের কমিশনের নির্ধারিত নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়া তিনি নতুন ভোটারদের উৎসাহিত করতে ‘ইলেক্টোরাল লিটারেসি ক্লাব’ (Electoral Literacy Clubs) বা ইএলসি-র মাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে আরও নিবিড় যোগাযোগের আহ্বান জানান।
পরিশেষে, একটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সম্মেলনের ইতি টানা হয়।

আরো পড়ুন:  গণনাকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিশেষ ব্যবস্থা কমিশনের

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments