Ankita Mondal: আবারও বড় সিদ্ধান্ত নিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, তিনি ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের একটি বিলে সই করেছেন। একই সাথে রাশিয়ার উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের কথাও বলা হয়েছে।
সূত্রের খবর, রাশিয়ার সাথে তেল ও ব্যবসা করার কারণে এই দেশগুলির উপর এই শুল্ক আরোপ করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, যে দেশগুলি রাশিয়ার সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাদের উপর চাপ তৈরি
করতেই এই পদক্ষেপ।
এই তালিকায় ভারত ছাড়াও আরও ৯টি দেশ রয়েছে। সেই দেশগুলির উপরও অতিরিক্ত শুল্ক বসানো হবে বলে জানা গেছে।
এই বিলে সই হওয়ার পর ভারতের উপর এর প্রভাব পড়তে পারে। আমেরিকায় ভারতীয় পণ্যের দাম অনেক বেড়ে যাবে। ফলে ভারত থেকে যে সব জিনিস আমেরিকায় যায়, যেমন ওষুধ, কাপড় এবং আইটি পরিষেবা, সেগুলির ব্যবসায় সমস্যা হতে পারে।
এই বিষয়ে ভারত সরকার এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে দুই দেশের বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে।
আন্তর্জাতিক মহল এখন এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। এখন দেখার বিষয়, এই শুল্ক নীতি কার্যকর হলে বিশ্ব বাজারে এর কী প্রভাব পড়ে।

Recent Comments