back to top
Tuesday, September 22, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentপুলিশ সেজে কিশোরীকে গণধর্ষণ, কালকাজি মন্দিরের কাছে পার্কে ভয়াবহ ঘটনা

পুলিশ সেজে কিশোরীকে গণধর্ষণ, কালকাজি মন্দিরের কাছে পার্কে ভয়াবহ ঘটনা

Ankita Mondal: রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ ঘটনা। অভিযোগ, পুলিশ সেজে এক কিশোরীকে গণধর্ষণ করেছে তিন দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে একটি পার্কের ভেতরে।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ওই কিশোরী তার এক বন্ধুর সঙ্গে পার্কের কাছে ছিল। সেই সময় তিনজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা কিশোরীকে ভয় দেখায় এবং পার্কের নির্জন জায়গায় নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই তার ওপর অত্যাচার চালানো হয়।

ঘটনার পর কিশোরী কোনও রকমে সেখান থেকে বেরিয়ে এসে পরিবারকে জানায়। পরিবারের তরফে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কালকাজি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিনজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পার্কের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, “অভিযোগ পাওয়ার পরই আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Author

আরো পড়ুন:  আলিপুর কোর্টে আত্মসমর্পণ তৃণমূল বিধায়ক জাভেদ খানের, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments