back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিনন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত, মোতায়েন ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত, মোতায়েন ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

পশ্চিমবঙ্গে ফের ভোটের আবহ। মঙ্গলবার, ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুই কেন্দ্রে মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নিরাপত্তার দায়িত্বে রেজিনগর কেন্দ্রে ৩৪ কোম্পানি এবং নন্দীগ্রামে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

ভোটগ্রহণের আগে দুই কেন্দ্রেই প্রশাসনের তরফে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রেজিনগরে মোট ২৮২টি এবং নন্দীগ্রামে ৩১৫টি বুথ রয়েছে।

ভোটার সংখ্যার দিক থেকেও দুই কেন্দ্রেই রয়েছে বড় সংখ্যা। নন্দীগ্রামে মোট পুরুষ ভোটার ১ লক্ষ ৩৮ হাজার ৯৫৫ জন, মহিলা ভোটার ১ লক্ষ ২৭ হাজার ৪৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। অন্যদিকে, রেজিনগরে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ১৪ জন, মহিলা ভোটার ১ লক্ষ ২২ হাজার ৬৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।

দুই কেন্দ্রের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলেও তৎপরতা তুঙ্গে। ভোটের দিন যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের তরফে নিরাপত্তায় বিশেষ নজর রাখা হচ্ছে।

আগামী ৯ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর—দুই কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। ফলে মঙ্গলবারের ভোটের পর ৯ অক্টোবরের ফলাফলের দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

Author

আরো পড়ুন:  আগামী বছরই কি কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট? নির্বাচনের ইঙ্গিত শুভেন্দুর, সামনে নতুন সমীকরণের সম্ভাবনা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments