back to top
Thursday, July 30, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি‘নিজের মতো ভোট দেব’—বলার পরই মারধর! কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ

‘নিজের মতো ভোট দেব’—বলার পরই মারধর! কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ

ভোটগ্রহণ চলাকালীন উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা কেন্দ্রের মোহনগছ প্রাথমিক বিদ্যালয়ের ১৬২ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনায় এক বৃদ্ধা ও তাঁর ভাইপো আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

অভিযোগ, ঝড়িমন নেশা নামে ওই বৃদ্ধা তাঁর ভাইপোকে সঙ্গে নিয়ে ভোট দিতে বুথে গেলে সেখানে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান তাঁদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য চাপ দেন। তবে বৃদ্ধা সেই প্রস্তাবে আপত্তি জানিয়ে স্পষ্ট জানান, ভোট দেওয়া তাঁর গণতান্ত্রিক অধিকার এবং তিনি নিজের পছন্দমতোই ভোট দেবেন।এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, ওই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদের উপর চড়াও হয়ে মারধর শুরু করেন। ঘটনায় বৃদ্ধার মাথায় আঘাত লাগে এবং তাঁর ভাইপোর হাতেও লাঠির আঘাত লাগে বলে জানা গিয়েছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে খবর।যদিও এই অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে।

Author

আরো পড়ুন:  জগদ্দলে দুই দলের সংঘর্ষের জেরে বড়সড় পদক্ষেপ, শাসকদলের কাউন্সিলর সহ গ্রেপ্তার ৪
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments