শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হতেই ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছে মালদা জেলা। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছিল মোট ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ১৫৯ কোম্পানি ইতিমধ্যেই ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
শুক্রবার জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার অনুপম সিং। তাঁর পাশে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর। পুলিশ সুপার জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। নিয়মিত রুট মার্চ, কঠোর নজরদারি এবং প্রশাসনের তৎপরতায় জেলায় কোথাও বড় ধরনের অশান্তি বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।ভোটপর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাই অধিকাংশ কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সম্পূর্ণভাবে নিরাপত্তা শিথিল করা হচ্ছে না। জেলার দুটি স্ট্রংরুমে কড়া পাহারার জন্য দুই কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি আরও ১৫ কোম্পানি বিভিন্ন থানায় রাখা হচ্ছে, যাতে ভোট-পরবর্তী কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।প্রশাসনের আশাবাদ, যেভাবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, ঠিক তেমনভাবেই আসন্ন ভোটগণনাও নির্বিঘ্নে সম্পন্ন হবে। মালদাবাসীর প্রত্যাশা, গণতন্ত্রের এই উৎসব যেন শেষ হয় সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে।

Recent Comments