back to top
Thursday, October 15, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাভারতচন্দ্র থেকে সল্টলেক! ৩৯ বছরে AK ব্লকের পুজোয় ফিরল ঈশ্বরী পাটনির ‘দুধে-ভাতে’র...

ভারতচন্দ্র থেকে সল্টলেক! ৩৯ বছরে AK ব্লকের পুজোয় ফিরল ঈশ্বরী পাটনির ‘দুধে-ভাতে’র প্রার্থনা

Ankita Mondal: “আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে” – মা অন্নপূর্ণার কাছে ঈশ্বরী পাটনির সেই চিরন্তন প্রার্থনাই এবার ফুটে উঠল সল্টলেকের মণ্ডপে। ৩৯ বছরে পা দিল সল্টলেক AK ব্লক অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। আর এবার তাদের থিম – ‘অন্তরের মাঝি’।

পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এই থিমে মানবজীবনকে তুলনা করা হয়েছে নদীর বুকে ভেসে চলা একটি নৌকার সঙ্গে।

আমাদের জীবনে আকাঙ্ক্ষা, লোভ ও উচ্চাকাঙ্ক্ষা হলো সেই উত্তাল ঢেউ, যা আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে। আর সেই উত্তাল নদীতে আমাদের বিবেকই হয়ে ওঠে ‘অন্তরের মাঝি’, যে আমাদের এগিয়ে চলার পথে সঠিক দিকনির্দেশনা দেয়।

এই ভাবনা অনুপ্রাণিত হয়েছে বাঙালির চিরপরিচিত কবি ভারতচন্দ্র রায়গুণাকরের ‘অন্নদামঙ্গল’ কাব্য থেকে। সেখানে নৌকার মাঝি ঈশ্বরী পাটনি দেবী অন্নপূর্ণার কাছে বর চেয়েছিলেন – “আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে”।

সেই সহজ, সরল, নিষ্পাপ প্রার্থনার মধ্যেই লুকিয়ে আছে বাঙালির চিরকালীন চাওয়া – সন্তানের ভালো থাকা। কোনও ধন-দৌলত নয়, শুধু দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকা।

সল্টলেক AK ব্লকের মণ্ডপে সেই গল্পই ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপে গেলে দেখা যাবে নৌকা, নদী, আর মাঝির প্রতীকী উপস্থাপনা। আলো-আবহে এক মায়াবী পরিবেশ তৈরি করা হয়েছে, যা দর্শকদের ভাবাবে – আমাদের জীবনের আসল মাঝি কে?

৩৯ বছরের এই পুজো এবার তাই শুধু উৎসব নয়, এক আত্ম-অনুসন্ধানের বার্তাও দিচ্ছে।

Author

আরো পড়ুন:  উৎসব শেষে আবর্জনার পাহাড়! বইমেলার মাঠ যেন প্লাস্টিকের ভাগাড়, 'গ্রিন ফেয়ার'-এর প্রতিশ্রুতি কি শুধুই প্রহসন?
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments