back to top
Friday, October 16, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিবাংলাদেশের পথে ক্ষমতা দখলের ষড়যন্ত্র’, রাহুল-দিপকে-নেহাদের বিরুদ্ধে অভিযোগ রাজনাথের

বাংলাদেশের পথে ক্ষমতা দখলের ষড়যন্ত্র’, রাহুল-দিপকে-নেহাদের বিরুদ্ধে অভিযোগ রাজনাথের

Susmita Das: বাংলাদেশের আন্দোলনের ধাঁচে ভারতে ক্ষমতার পালাবদল ঘটিয়ে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে-এমনই অভিযোগ তুললেন প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিংহ। শুক্রবার লখনউয়ে সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং ছাত্রনেত্রী নেহা বোরাদের আন্দোলনকে নিশানা করেন তিনি।

রাজনাথের অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে প্রতিবাদের আড়ালে বিরোধীরা যুবসমাজকে রাজনৈতিক সংঘাত ও নৈরাজ্যের পথে চালিত করতে চাইছে। তাঁর দাবি, এই আন্দোলনের লক্ষ্য নির্বাচনী সংস্কার নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করা। সাম্প্রতিক এক সাংবাদিক বৈঠকে আইনজীবী প্রশান্ত ভূষণের ‘রেজিম চেঞ্জ’ বা ক্ষমতার পালাবদল সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্ক আরও তীব্র হয়েছে।

তবে দিপকে পরে স্পষ্ট করেন, সিজেপির দাবি সরকার ফেলে দেওয়া নয়; তাঁদের আন্দোলনের মূল লক্ষ্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন।

অন্যদিকে, বিজেপির অভিযোগ, বিরোধীরা এসআইআর-সংক্রান্ত প্রশ্নকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। বিরোধীদের পক্ষ থেকে এই ষড়যন্ত্রের অভিযোগের কোনও পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক জবাব এখনও সামনে আসেনি। ভোটার তালিকা সংশোধন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং প্রতিবাদের অধিকারকে ঘিরে চলা রাজনৈতিক সংঘাতের মধ্যেই রাজনাথের মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। অভিযোগ ও পাল্টা বক্তব্যের আবহে আগামী দিনে আন্দোলন কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Author

আরো পড়ুন:  শ্রীরামকৃষ্ণকে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments