back to top
Sunday, November 22, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeসাহিত্য সংস্কৃতিবসুধানন্দ বুকস-এর মহতি মজলিসে দুটি উৎসব সংখ্যার প্রকাশ

বসুধানন্দ বুকস-এর মহতি মজলিসে দুটি উৎসব সংখ্যার প্রকাশ

নবীন প্রকাশনাগোষ্ঠী বসুধানন্দ বুকস অ্যান্ড পাবলিকেশন এবছর দুটি উৎসব সংখ্যা প্রকাশ করল। একটি প্রবন্ধের ওপর। অপরটির বিষয় সাহিত্য (গল্প, উপন্যাস, কবিতা, ভ্রমণ)। বুধবার (28-10-2026) এই উপলক্ষে অনুষ্ঠান হল এক মহতি মজলিস।

প্রবন্ধ সংকলনে আছে ২৪টি লেখা। এগুলোর মধ্যে অনেকের ভালো লেগেছে কল্যাণ মৈত্রর ‘শান্ত দৃষ্টিতে জীবনানন্দ চিনিয়েছিলেন নজরুল ইসলামকে’, অশোক সেনগুপ্তর ‘সামাজিক মাধ্যম না ভুয়ো খবরের বাজার’, আল্পনা শিকদারের ‘আজকের তরুণ প্রজন্ম বই থেকে দূরে কেন’ প্রভৃতি।পশ্চিমবঙ্গে শহরের জাঁকজমক, গ্রামের আত্মীয়তা, বাংলা সংস্কৃতির আত্মা প্রভৃতির সম্পর্ক খুঁজেছেন তন্ময়া ঘোষ। রবীন্দ্রনাথ ও শ‌্যামাপ্রসাদের গুরুশিষ্য সম্পর্কের ওপর দক্ষতার সঙ্গে আলোকপাত করেছেন ডঃ শিবানী মুখার্জি পাণ্ডে।

সাহিত্য সংকলনে নজর কেড়েছে অশোক সেনগুপ্তর ‘ঘুরে এলাম ভাইজাগ’, কল্যাণ মৈত্রর ‘কচুরিপানা’, ডঃ শিবানী মুখার্জি পাণ্ডের ‘নন্দিনীর একান্ন বছর’, ভাস্কর সিনহার ‘ক্যালিফোর্নিয়ার পথে’। ভালো লেগেছে স্বাগতা দাশগুপ্তা-সহ কয়েকজনের লেখা।

মহাবোধি সোসাইটি হলের মঞ্চে এই অনুষ্ঠানে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল প্রাক্তন সাংবাদিক ও লেখক প্রদীপ আচার্যর দুটি রবীন্দ্রসঙ্গীত, প্রকাশনার নবীন কর্ণধার বিশাল রায়ের আশাব্যঞ্জক আবেদন প্রভৃতি। নবীন ও প্রবীন একগুচ্ছ সাহিত্যসেবীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও স্মরণীয় হয়ে ওঠে। সমবেতদের যৌথ সই করা
কল্যাণ মৈত্রর একটি বই উপহার দেওয়া হয় প্রদীপ আচার্যকে।

Author

আরো পড়ুন:  মহালয়ার আবহে বাংলায় দুর্গাপুজোর প্রস্তুতি, দেবীপক্ষের অপেক্ষায় বাঙালি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments