Sk. Armaan Hossain: ভারতীয় রেলের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনের কোচে মোবাইল চার্জিং পয়েন্ট বন্ধ রাখার নিয়ম আরও কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে রেলওয়ে বোর্ড।
ট্রেনে মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র চার্জ দেওয়ার সময় আগুন লাগা ও বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ। সম্প্রতি ট্রেনে পাওয়ার ব্যাংক সংক্রান্ত একটি ঘটনার পর এই নিয়ম মেনে চলার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রেলওয়ে আধিকারিকদের আকস্মিক পরিদর্শনের মাধ্যমে দেখা হবে, ট্রেনে রাতের সময় চার্জিং পয়েন্ট বন্ধ রাখা হচ্ছে কি না। যাত্রীদেরও এই নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
তাই ট্রেনে রাতের যাত্রা করার আগে মোবাইল ও প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্র চার্জ করে নেওয়া ভালো।
উল্লেখ্য, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চার্জিং বন্ধ রাখার নিয়মটি আগে থেকেই রয়েছে। নতুন করে এই নিয়ম আরও কঠোরভাবে কার্যকর করার ওপর জোর দিয়েছে রেলওয়ে বোর্ড।

Recent Comments