back to top
Saturday, November 7, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeদেশদীপাবলি ও ছট পুজোয় যাত্রীদের স্বস্তি, ৩ জোড়া স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা...

দীপাবলি ও ছট পুজোয় যাত্রীদের স্বস্তি, ৩ জোড়া স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা রেলের

Om Shankar Bhatta: দীপাবলি ও ছট পুজোর উৎসবের মরশুমে ট্রেনে যাত্রীদের অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার্থে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার ও মুম্বইয়ের মধ্যে ৩ জোড়া নতুন স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে।

উত্তর সেন্ট্রাল রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিকেরা জানিয়েছেন, উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে এবং যাত্রা আরও সহজ করতে এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে। পাশাপাশি, যাত্রা শুরুর আগে রেলের অফিসিয়াল ওয়েবসাইট, NTES অ্যাপ অথবা রেলওয়ে হেল্পলাইনের মাধ্যমে ট্রেনের সর্বশেষ স্থিতি ও সময়সূচি যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।

ঘোষিত ট্রেনগুলির মধ্যে রয়েছে আনন্দ বিহার-ছপরা স্পেশাল (০৪০৫৮/০৪০৫৭), মউ-আনন্দ বিহার স্পেশাল (০৫০৮৭/০৫০৮৮) এবং গোরখপুর-বান্দ্রা টার্মিনাস স্পেশাল (০৫০৯১/০৫০৯২)।

প্রথম ট্রেনটি ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে প্রতি মঙ্গলবার ও শুক্রবার চলবে। আনন্দ বিহার থেকে রাত ১২টা ২০ মিনিটে ছেড়ে টুন্ডলা, গোবিন্দপুরী, প্রয়াগরাজ, জ্ঞানপুর রোড, বারাণসী, গাজীপুর সিটি ও বলিয়া হয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছপরায় পৌঁছাবে। ফিরতি পথে ছপরা থেকে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে পরের দিন বিকেল ৫টা ২০ মিনিটে আনন্দ বিহার পৌঁছাবে।

দ্বিতীয় ট্রেনটি ৩ ও ১০ নভেম্বর মউ থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছাড়বে। আজমগড়, শাহগঞ্জ, জৌনপুর, জংহাই, প্রয়াগরাজ, গোবিন্দপুরী, টুন্ডলা ও গাজিয়াবাদ হয়ে বিকেল ৫টায় আনন্দ বিহার পৌঁছাবে। ফিরতি ট্রেনটি ৪ ও ১১ নভেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আনন্দ বিহার থেকে ছেড়ে পরের দিন দুপুর ২টায় মউ পৌঁছাবে।

তৃতীয় ট্রেনটি গোরখপুর থেকে ৯ ও ১৬ নভেম্বর রাত ৯টা ৫৫ মিনিটে ছাড়বে। বস্তি, গোন্ডা, লখনউ, কানপুর, টুন্ডলা, আগ্রা কোটা , রতলাম, ভাদোদরা ও সুরাট হয়ে বুধবার দুপুর ১২টায় বান্দ্রা টার্মিনাস পৌঁছাবে। ফিরতি পথে ১১ ও ১৮ নভেম্বর দুপুর ১টা ৪৫ মিনিটে বান্দ্রা টার্মিনাস থেকে ছেড়ে বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে গোরখপুর পৌঁছাবে।

আরো পড়ুন:  ৫০ বছরে শান্তিতম ভোটের দাবি, কমিশনের ভূয়সী প্রশংসায় প্রধানমন্ত্রী

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments