back to top
Sunday, November 22, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিসৌরভ দাসের বিরুদ্ধে জনস্বার্থ মামলা! পাসপোর্ট-আধার বাতিল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধের...

সৌরভ দাসের বিরুদ্ধে জনস্বার্থ মামলা! পাসপোর্ট-আধার বাতিল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধের দাবিতে মাদ্রাজ হাইকোর্টে আবেদন

Ankita Mondal: সৌরভ দাসের বিরুদ্ধে জনস্বার্থ মামলা, পাসপোর্ট-আধার বাতিলের দাবি! সোশাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধের আবেদন আদালতে। ফের বিতর্কে ককরোচ জনতা পার্টি (CJP)।

CJP-র মুখপাত্র তথা সাংবাদিক সৌরভ দাসকে ঘিরে নতুন আইনি বিতর্ক। তাঁর পরিচয়, নাগরিকত্ব এবং পারিবারিক পটভূমি খতিয়ে দেখার দাবিতে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে।

মামলাটি করেছেন চেন্নাইয়ের কাঞ্চিপুরমের বাসিন্দা গণেশ কুমার।

তাঁর দাবি:
১. সৌরভ দাসের নিজের পরিচয়, তাঁর বাবা-মায়ের পরিচয় খতিয়ে দেখা হোক।
২. তদন্তে অনিয়ম প্রমাণিত হলে তাঁর পাসপোর্ট ও আধার কার্ড বাতিল করা হোক।
৩. তাঁর X (টুইটার) এবং Instagram অ্যাকাউন্ট বন্ধ করা হোক।
৪. বিচারব্যবস্থার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
শুক্রবার, ৩০ অক্টোবর মামলাটি ওঠে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি এসএ ধর্মাধিকারী এবং বিচারপতি জি অরুল মুরুগানের বেঞ্চে।

আদালত প্রাথমিক শুনানিতে কেন্দ্রীয় সরকার, সৌরভ দাস সহ একাধিক পক্ষকে নোটিস পাঠিয়েছে।

এর আগে দিল্লির যন্তর মন্তরে SIR-এর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে নিষিদ্ধ এলাকায় প্রবেশের অভিযোগে সৌরভ দাস ও তাঁর সহযোগী আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে BNS-এর ১২৬ ও ১৭০ ধারায় মামলা হয়। পরে তাঁরা জামিনে মুক্তি পান।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তাঁর নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তুলে মামলা হল মাদ্রাজ হাইকোর্টে।

এই মামলার পরবর্তী শুনানি কী হয়, সেদিকেই এখন নজর সবার।

Author

আরো পড়ুন:  BJP: বিজেপি ক্ষমতায় এলে ভাতা ছাড়াও পৃথক মহিলা ব্যাটালিয়ন গঠন করার আশ্বাস
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments