back to top
Sunday, November 22, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি১৩ দিনের মধ্যে দেশে ফিরতেই হবে! বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলকে রক্ষাকবচ দিয়েও...

১৩ দিনের মধ্যে দেশে ফিরতেই হবে! বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলকে রক্ষাকবচ দিয়েও কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Ankita Mondal: ১৩ দিনের মধ্যে দেশে ফিরতে হবে টুলু মণ্ডলকে! বীরভূমের ‘পাথরসম্রাট’কে রক্ষাকবচ দিয়েও কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দুবাইয়ে গা ঢাকা দিয়ে থাকা টুলুকে এবার ফিরতেই হবে কলকাতায়।

আজ, বুধবার, ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর ডিভিশন বেঞ্চে ছিল টুলু মণ্ডল মামলার শুনানি।

আদালত জানিয়েছে :

  • ১৭ নভেম্বরের মধ্যে বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে ভারতে ফিরে আসতে হবে। যেদিন তিনি কলকাতায় নামবেন, সেদিন থেকেই রক্ষাকবচ শুরু হবে। • ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর বা শাস্তিমূলক পদক্ষেপ, গ্রেফতার করতে পারবে না রাজ্য পুলিশ। • তাঁকে ফিরে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে।

টুলুর আইনজীবী মুকুল রোহতগি আদালতে বলেন, “দুই সপ্তাহের রক্ষাকবচ পেলে তিনি দেশে ফিরবেন। দেশে ফেরার পর আরও দু-তিন সপ্তাহের রক্ষাকবচ পেলেই হবে।” সেই আবেদন মেনেই আদালত এই শর্তসাপেক্ষ রক্ষাকবচ দিয়েছে।

বীরভূমের পাথর ও বালি ব্যবসার সঙ্গে যুক্ত টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ:

  • বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি
  • ভুয়ো রসিদ তৈরি
  • পাথর পাচার ও বেআইনি কারবার

এই অভিযোগে বীরভূম জেলা পুলিশ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। এরপর থেকেই তিনি দুবাইয়ে পলাতক।

আদালতের এই নির্দেশের পর এবার ১৩ দিনের মধ্যেই টুলুকে দেশে ফিরতে হবে, নইলে রক্ষাকবচ বাতিল হতে পারে।

Author

আরো পড়ুন:  বিজেপি-নয়া পরিচালনমন্ডলিতে বাংলার মুখ মধুছন্দা, সন্তোষ নানা মহলে
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments