back to top
Sunday, November 22, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeদেশবাইক চেপে এসে নিরাপত্তাচৌকিতে গুলি, কুলগামে তিন জওয়ান আহত-তল্লাশিতে যৌথ বাহিনী

বাইক চেপে এসে নিরাপত্তাচৌকিতে গুলি, কুলগামে তিন জওয়ান আহত-তল্লাশিতে যৌথ বাহিনী

Susmita Das: জম্মু-কাশ্মীরের কুলগামে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর চৌকি লক্ষ্য করে হামলা চালাল বাইকে চড়ে আসা দুষ্কৃতীরা। বুধবার দুপুরে মীরবাজারের কাছে নওপোরা আখরান এলাকায় এই হামলার ঘটনায় তিন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন।

তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। হামলার পরেই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। শুরু হয়েছে জঙ্গিদের খোঁজে তল্লাশি ও পাল্টা অভিযান।

পুলিশ ও নিরাপত্তা সূত্রে খবর, বুধবার দুপুর প্রায় ২টো ১৫ মিনিট নাগাদ মোটরবাইকে করে আসা দুই বন্দুকধারী সিআরপিএফের ৪৬তম ব্যাটালিয়নের নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। আচমকা হামলার পর দ্রুত পালিয়ে যায় তারা। জওয়ানরাও পাল্টা গুলি চালান বলে জানা গিয়েছে। আহত তিন জনকে উদ্ধার করে অনন্তনাগের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে এক জওয়ানের পেটে গুলি লেগেছে, অন্য দু’জনের হাত ও পায়ে আঘাত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনার পর কুলগামের সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।

হামলাকারীরা কোন পথে পালিয়েছে, তা জানতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হামলার পিছনে কোন জঙ্গি সংগঠনের হাত রয়েছে, তা এখনও নিশ্চিত নয়। নিরাপত্তাবাহিনীর তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার না করা পর্যন্ত অভিযান চলবে।

Author

আরো পড়ুন:  গতির নেশায় তাণ্ডব ৫ কোটির গাড়ির! কানপুরে ব্যবসায়ীর ছেলে ওড়ালেন অটো-বাইক, বাউন্সারদের দাদাগিরিতে ধুন্ধুমার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments