back to top
Sunday, November 22, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিবিজেপি যুব মোর্চার নবগঠিত কমিটি

বিজেপি যুব মোর্চার নবগঠিত কমিটি

বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য যুব মোর্চার নবগঠিত কমিটির নাম ঘোষিত হল। দলের কাছে গতি বাড়াতে
পুরনো ও নতুন মুখের সমন্বয়ে তৈরি করা হয়েছে অমিত সামন্তের নেতৃত্বাধীন এই কমিটি।

এতে হাওড়ার দুটি জেলাতেই আছে মহিলা মুখ। হাওড়া (সদর) ও (গ্রামীণ) জেলায় সভাপতি এবং সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে প্রিয়ঙ্কা শর্মা এবং স্বাতী সেনাপতি। দক্ষিণ কলকাতার জেলা কমিটিতে সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তমসা চ্যাটার্জি।

প্রতিক্রিয়ায় কমিটিতে নবাগতা স্বাতী সেনাপতি বলেন, ২০২০ সালে কোভিড মহামারির কঠিন সময়ে রাজ্য বিজেপির মিডিয়া বিভাগের সঙ্গে আমার পথচলা শুরু। কেটে গেছে প্রায় ৬টি বছর। দল যখন, যেভাবে যে দায়িত্ব দিয়েছে, নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে তা পালন করার চেষ্টা করেছি। অপশাসন ও অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করেছি। আজ দল আমাকে যুব মোর্চার সম্পাদিকার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। এই সম্মান আমার কাছে যেমন আনন্দের, তেমনই এক বিরাট দায়িত্ব। আমি কৃতজ্ঞ। সঙ্গের ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রণাম জানাচ্ছেন স্বাতী।

Author

আরো পড়ুন:  Shamik Bhattacharya: রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করবে না দল, বার্তা শমীকের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments