back to top
Wednesday, May 6, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিঅভিষেকের বাড়ির সামনে বদলে গেল চেনা দৃশ্য, নিরাপত্তা শিথিলে স্বস্তিতে এলাকাবাসী

অভিষেকের বাড়ির সামনে বদলে গেল চেনা দৃশ্য, নিরাপত্তা শিথিলে স্বস্তিতে এলাকাবাসী

কলকাতার হরিশ মুখোপাধ্যায় রোডে হঠাৎ করেই বদলে গেছে বহুদিনের পরিচিত ছবি। এতদিন যে রাস্তায় ছিল কড়া নিরাপত্তার ঘেরাটোপ, সেখানে এখন অনেকটাই স্বাভাবিক পরিবেশ। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক ব্যানার্জিএর বাড়ির সামনে থেকে সরানো হয়েছে পুলিশি নিরাপত্তা ও ব্যারিকেড।

লালবাজারের এই সিদ্ধান্তের পর বুধবার সকাল থেকেই এলাকায় দেখা যায় স্বস্তির হাওয়া। আগে যেখানে গার্ডরেল দিয়ে ঘেরা থাকত রাস্তা, পুলিশি বাধায় আটকে যেত সাধারণ মানুষের যাতায়াত—এখন সেখানে অবাধে চলাফেরা করছেন স্থানীয়রা।এলাকাবাসীদের একাংশের কথায়, এতদিন অভিষেকের গাড়ি যাওয়া-আসার সময় রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হত। জরুরি প্রয়োজন থাকলেও দাঁড়িয়ে থাকতে হত দীর্ঘক্ষণ। এমনকি অ্যাম্বুল্যান্স পর্যন্ত থেমে যেত বলে অভিযোগ।

ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ভোগান্তি ছিল নিত্যসঙ্গী।এক প্রবীণ বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে এই পরিস্থিতিতে তাঁরা অসহায় বোধ করতেন। তবে এখন নিরাপত্তা শিথিল হওয়ায় অনেকটাই স্বস্তি ফিরেছে। “এখন আর কেউ আটকে দিচ্ছে না, নিজের মতো করে যাতায়াত করতে পারছি”—এভাবেই স্বস্তির কথা জানালেন তিনি।বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক পালাবদলের আবহে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। যদিও ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতি কী হবে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা মেলেনি। তবে আপাতত এলাকায় স্বাভাবিক ছন্দ ফেরায় খুশি স্থানীয় বাসিন্দারা।

Author

আরো পড়ুন:  Abhishek’s post with Sikandar Abu Zafar quote: সিকান্দার আবু জাফরের উক্তি-সহ পোস্ট অভিষেকের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments