back to top
Monday, April 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAam Janata Unnayan Party Manifesto: দলীয় ইস্তেহার প্রকাশ করল আম জনতা উন্নয়ন...

Aam Janata Unnayan Party Manifesto: দলীয় ইস্তেহার প্রকাশ করল আম জনতা উন্নয়ন পার্টি

আম জনতা উন্নয়ন পার্টির ইস্তেহার প্রকাশ করলেন দলের প্রধান হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের নওদার ডুবাপাড়া মাঠ এলাকায় বুধবার একটি সভায় ‘জনগণের উন্নয়ন, সবার অধিকার’ নামের ইস্তেহারটি প্রকাশ করা হয়।

এই ইস্তেহারে স্বাস্থ্য, শিক্ষা, মানবসম্পদ, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংখ্যালঘু ও সাংস্কৃতিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও অধিকার রক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন, কৃষি ও প্রাকৃতিক সম্পদ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে আম জনতা উন্নয়ন পার্টি।

এছাড়াও মুর্শিদাবাদে বিমানবন্দর তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ইস্তেহার প্রকাশের পর রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, উন্নয়নের মোড়কে মেরুকরণের চেষ্টা করছেন ওয়েইসি ও হুমায়ুন। যদিও তাঁরা আসন্ন নির্বাচনে বিশেষ কোনও ছাপ ফেলতে পারবে না। কয়েকটি আসনে শুধুমাত্র ‘ভোট কাটুয়া’র ভূমিকা নিতে পারে এই দুই দল।

জোটসঙ্গী এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসিকে পাশে নিয়ে ইস্তেহার প্রকাশ করেন হুমায়ুন কবীর।

Author

আরো পড়ুন:  Abhishek’s post with Sikandar Abu Zafar quote: সিকান্দার আবু জাফরের উক্তি-সহ পোস্ট অভিষেকের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments