back to top
Friday, May 1, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeব্যবসা ও অর্থনীতিAuto- LPG Price Hike: ভোট শেষ হতেই ধাক্কা! অটো-এলপিজির দাম বৃদ্ধি, ভাড়া...

Auto- LPG Price Hike: ভোট শেষ হতেই ধাক্কা! অটো-এলপিজির দাম বৃদ্ধি, ভাড়া বাড়ার আশঙ্কায় উদ্বেগে যাত্রী-চালক উভয়ই

নিজস্ব সংবাদদাতা: ভোটপর্ব শেষ হতেই ফের বাড়ল অটো চালানোর জ্বালানি এলপিজির দাম। ১ মে থেকে লিটারপিছু অটো-এলপিজির দাম বেড়ে দাঁড়াল ৮৯ টাকা ৪০ পয়সা, যা আগে ছিল ৮২ টাকা ৯৬ পয়সা। অর্থাৎ এক ধাক্কায় ৬ টাকা ৪৪ পয়সা বৃদ্ধি পেয়েছে জ্বালানির দাম।

গত কয়েক মাস ধরেই ধাপে ধাপে বাড়ছে অটো-এলপিজির মূল্য। জানুয়ারিতে যেখানে লিটারপিছু দাম ছিল ৫১ টাকা ৬৫ পয়সা, মে মাসে তা বেড়ে পৌঁছেছে প্রায় ৯০ টাকার কাছাকাছি। এই লাগাতার মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছেন অটোচালকেরা, পাশাপাশি বাড়তি ভাড়ার আশঙ্কায় উদ্বিগ্ন সাধারণ যাত্রীরাও।

নিয়মিত যাতায়াতকারীদের অনেকেই বলছেন, ইতিমধ্যেই বিভিন্ন রুটে অটোর ভাড়া সময়ভেদে বাড়তি নেওয়া হচ্ছে। নতুন করে জ্বালানির দাম বৃদ্ধির ফলে সেই চাপ আরও বাড়তে পারে। ফলে অনেকেই বিকল্প পরিবহণের কথাও ভাবতে শুরু করেছেন।

অন্যদিকে, অটোচালকদের একাংশের বক্তব্য—জ্বালানির খরচ এতটাই বেড়ে গিয়েছে যে আগের ভাড়ায় গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভাড়া বাড়ালে যাত্রী কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে আয়ের অনিশ্চয়তা ও খরচের চাপ—দুয়ের মাঝেই পড়ে দিশাহারা চালকেরা।

উল্লেখযোগ্যভাবে, মে মাসের শুরুতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামেও বড়সড় বৃদ্ধি হয়েছে। যদিও গৃহস্থালির রান্নার গ্যাসের দামে আপাতত কোনও পরিবর্তন হয়নি। তবে সামগ্রিকভাবে জ্বালানির এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নতুন করে চাপ বাড়াবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Author

আরো পড়ুন:  Sensex-Nifty Crash: : রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স ও নিফটি!
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments