back to top
Thursday, May 28, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিবাদুড়িয়া-কাণ্ড নিয়ে ডিজি এবং ডিইও-র দৃষ্টি আকর্ষণ কমিশনের

বাদুড়িয়া-কাণ্ড নিয়ে ডিজি এবং ডিইও-র দৃষ্টি আকর্ষণ কমিশনের

অশোক সেনগুপ্ত

বাদুড়িয়া-কাণ্ড নিয়ে রাজ্য পুলিশের প্রধান (ডিজি) এবং উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচনী প্রধানের (ডিইও) দৃষ্টি আকর্ষণ করল নির্বাচন কমিশন। শনিবার এসআইআর-এর শুনানীপর্বে সেখানে কর্মরত সরকারি কর্মীকে হেনস্তা হতে হয়। এ নিয়ে তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এ দিন এক্সবার্তায় ঘটনার ভিডিয়ো যুক্ত করে লেখেন, “এসআইআর শুনানি কেন্দ্রে তৃণমূলের লুম্পেন বাহিনীর সন্ত্রাস ও গুন্ডামি অব্যাহত। ফারাক্কা-চাকুলিয়ার মতোই বাদুড়িয়া বিডিও অফিসের মধ্যে তাণ্ডব চালিয়েছে তৃণমুলের দুষ্কৃতীরা।

রাজ্যে যে আইন শৃঙ্খলা নেই এটা অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত, কিন্তু SIR আবহে এই রাজ্য সরকার জেনে বুঝে আইন শৃঙ্খলা লাটে তুলে দিয়েছে যাতে তৃণমূল নেতাকর্মীদের ভোটার তালিকায় বেনো জল ঢুকাতে ও অবৈধ ভোটারদের স্বার্থ রক্ষা করার জন্যে যে বেআইনি কার্যকলাপ করতে হবে তাতে যেন কোনও বাধা বিপত্তির সম্মুখীন না হতে হয়।”

এসবের জেরে এদিন সিআইও-র দফতর থেকে প্রথমে শুনানীকেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছ তাৎক্ষণিক রিপোর্ট চাওয়া হয়। এর পর ডিজি এবং ডিইও-র কাছেও কমিশনের চিঠি পাঠানো হয়েছে।

Author

আরো পড়ুন:  এসআইআর (SIR) শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন তিন জেলায়, বিধানসভা ভোট এক দফায় করার সম্ভাবনা নিয়ে জল্পনা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments