back to top
Sunday, September 20, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিহকারদের হাহাকারের ভার বা স্থায়ী কাজের সুযোগ হারানো নিয়ে কটাক্ষ সিপিএম নেত্রীর

হকারদের হাহাকারের ভার বা স্থায়ী কাজের সুযোগ হারানো নিয়ে কটাক্ষ সিপিএম নেত্রীর

অশোক সেনগুপ্ত

একজন মহিলা মুখ্যমন্ত্রী হলেই যেমন মেয়েরা সুরক্ষিত থাকে না, ঠিক তেমনই কলিতা মাজিরা বিধায়িকা বা মন্ত্রী হলেই গৃহ সহায়িকাদের বা খেটে খাওয়া মানুষের বিরাট সুবিধা হবে এমনটা ভাবাও যে ঠিক হবে না।” শুক্রবার সামাজিক মাধ্যমে এ কথা লিখলেন সিপিএম নেত্রী মধুজা সেনরায়।

তিনি লিখেছেন, “… আসল কথা হলো policy বা নীতি… যা কি না, রচিত হয় মতাদর্শের আধারে… তাই তো, আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ১৮৯ তম সুপারিশে থাকা স্বত্বেও গৃহ সহায়িকারা শ্রমিকের মর্যাদা পান না শ্রম কোডে… আবার এই আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ৪৫ ও ৪৬ তম সুপারিশ থাকা স্বত্ত্বেও শ্রমিকের মর্যাদা পান না আশা, অঙ্গনওয়াড়ি ও মিড ডে মিল কর্মীরা…।

তাই, যতই চেষ্টা করুন, গৃহ সহায়িকা থেকে মন্ত্রীত্বে ‘ উত্তীর্ণ ‘ কলিতা মাজির ঝকঝক আটপৌড়ে হাসির থেকে উচ্ছেদ হওয়া হকারদের হাহাকারের ভার বা স্থায়ী কর্মসংস্থানের সুযোগ হারানো মানুষের যন্ত্রণার ভার অনেক বেশি….”।

সচিত্র এই পোস্ট করার ৭ ঘন্টায়, শুক্রবার বেলা সওয়া তিনটায় প্রতিক্রিয়া এবং শেয়ার হয়েছে যথাক্রমে ১১৫ ও ১২৫। সময় গড়ানোর সাথে সাথে বেড়েছে এই দুই সংখ্যা।

Author

আরো পড়ুন:  BJP: পশ্চিমবঙ্গে উন্নয়নের হারানো ধারা পুনরুদ্ধারের অঙ্গীকার বিজেপি-র
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments