back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাশব্দহীন বিশ্বে অনুভূতির গভীরতা দেখাল শ্রবণপ্রতিবন্ধীরা

শব্দহীন বিশ্বে অনুভূতির গভীরতা দেখাল শ্রবণপ্রতিবন্ধীরা

শব্দহীন বিশ্বেও যে অনুভূতির গভীরতা কতটা তীব্র হতে পারে, তার প্রত্যক্ষ সাক্ষী থাকল ঢাকুরিয়ার অবন মহল। শনিবার সন্ধ্যায় প্রায় আড়াইশো দর্শকের উপস্থিতিতে ‘অন্বেষা কলকাতা’-র উদ্যোগে উদযাপিত হলো ‘অন্বেষণ ২০২৬’। মহান সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মতিথিতে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

শিশুদের নাচ এবং মায়েদের গীতি আলেখ্য পরিবেশনার পর এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কিশোর কিশোরীদের সম্বর্ধনা দেওয়া হয়। শিক্ষা, সৃজনশীলতা, খেলাধুলা এবং জীবিকা ক্ষেত্রে অবদান রেখেছে এমন চারজন প্রতিভাবান তরুণ-তরুণীদের ‘নক্ষত্র সম্মান’ প্রদান করা হয়। এরপর এই অনুষ্ঠানের মূল আকর্ষণ – মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথের কালজয়ী নাটক ‘ডাকঘর’। শ্রবণপ্রতিবন্ধী শিল্পী কিশোর-কিশোরীদের অভিনয় দক্ষতা ও প্রচেষ্টা দর্শকদের চোখে জল এনে দেয়।

আন্তর্জাতিক বধিরতা সপ্তাহের থিমের সাথে সাংস্কৃতিক পরিবেশনার এমন অদ্ভুত মেলবন্ধন খুব কমই দেখা যায়। সংস্থার কো অর্ডিনেটর (কমিনিউকেশন এবং ডকুমেন্টেশন) অর্ণব কুমার ভট্টাচার্য জানান, “সমাজে অন্তর্ভুক্তির মূল চাবিকাঠি হলো সুযোগ ও সম-অধিকার। আমাদের ছেলে-মেয়েরা প্রমাণ করে দিয়েছে, সুযোগ পেলে তারা যেকোনো জায়গায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। সমাজকে এবার তাদের অধিকারকে সম্মান জানাতে হবে।”

Author

আরো পড়ুন:  কুমোরপাড়ার "ভাইরাল" সরস্বতী
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments