back to top
Wednesday, May 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধ৪০০-তে ৪০০! ISC পরীক্ষায় ‘ভারতসেরা’ ব্যারাকপুরের অনুষ্কা ঘোষ, মেধা তালিকায় জয়জয়কার বাংলার

৪০০-তে ৪০০! ISC পরীক্ষায় ‘ভারতসেরা’ ব্যারাকপুরের অনুষ্কা ঘোষ, মেধা তালিকায় জয়জয়কার বাংলার

ভোটের আবহে উৎসবের মেজাজ শিক্ষা মহলে। প্রকাশিত হলো ২০২৬ সালের কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)-এর দশম (ICSE) এবং দ্বাদশ (ISC) শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল।

এ বছর জাতীয় স্তরে নজিরবিহীন সাফল্য পেল পশ্চিমবঙ্গ। আইএসসি পরীক্ষায় ৪০০-র মধ্যে ৪০০ নম্বর (১০০ শতাংশ) পেয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান (AIR 1) অধিকার করেছেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর সংলগ্ন পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্রী অনুষ্কা ঘোষ।

প্রাপ্ত নম্বর:

ইংরেজি, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং কম্পিউটার সায়েন্স— প্রতিটি বিষয়েই তিনি ১০০-তে ১০০ নম্বর পেয়েছেন। সেরা চারটি বিষয় ধরে তাঁর মোট প্রাপ্ত নম্বর ৪০০/৪০০। এই কৃতি ছাত্রী ভবিষ্যতে মহাকাশ গবেষণা নিয়ে কাজ করতে চান। তাঁর লক্ষ্য কোনো শীর্ষ আইআইটি (IIT) থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়া। ইতিমধ্যেই তিনি JEE Main পরীক্ষায় ৯৮ পার্সেন্ট নম্বর পেয়ে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুষ্কা অকপটে জানিয়েছেন তিনি বামপন্থী আদর্শে বিশ্বাসী এবং ভবিষ্যতে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছাও রয়েছে তাঁর।রাজ্যের সার্বিক ফলাফলের এবারের ফলাফলে পশ্চিমবঙ্গে টপারদের কার্যত ছড়াছড়ি। দুই পরীক্ষা মিলিয়ে রাজ্যের মোট ১৯ জন মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন।

ISC (দ্বাদশ শ্রেণি):

রাজ্যে ১০০ শতাংশ নম্বর পেয়ে শীর্ষস্থান দখল করেছেন অনুষ্কা সহ মোট ৭ জন পরীক্ষার্থী।ICSE (দশম শ্রেণি): দশম শ্রেণিতে রাজ্যের সর্বোচ্চ নম্বর ৯৯.৮০ শতাংশ। এই নম্বর পেয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন ১২ জন পড়ুয়া।

পাশের হার:

রাজ্যে আইসিএসই-তে পাশের হার ৯৯.১৮% এবং আইএসসি-তে ৯৯.১৩%। বরাবরের মতো এবারও পাশের হারে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা।অনুষ্কা জানিয়েছেন, কোনো নির্দিষ্ট সময় বেঁধে পড়াশোনা তিনি করেননি। তবে যখনই পড়তেন, গভীর মনোযোগ দিয়ে পড়তেন। তাঁর মতে, আইএসসি-র সিলেবাস সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক। মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষা দপ্তর থেকে কৃতিদের এই সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আরো পড়ুন:  Car Accident: রাজস্থানের আলওয়ারে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা, প্রাণ হারালেন শকুন গ্রুপের এমডি বল্লভ মহেশ্বরী

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments