back to top
Sunday, July 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিসাংসদ হওয়ার ২ মাসের মধ্যেই ইস্তফা কোয়েলের

সাংসদ হওয়ার ২ মাসের মধ্যেই ইস্তফা কোয়েলের

১১ই জুন ২০২৬-শপথগ্রহণের মাত্র দুই মাসের মাথায় রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ তথা অভিনেত্রী কোয়েল মল্লিক (রুক্মিণী মল্লিক)। দলীয় সূত্রের খবর, ইতিমধ্যেই তিনি রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন এবং দিল্লি রওনা হয়েছেন।

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তৃণমূলের তরফ থেকে রাজ্যসভা নির্বাচনের জন্য কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয়েছিল। এরপর এপ্রিল মাসে তিনি সাংসদ হিসেবে শপথ নেন।

রাজ্য রাজনীতিতে বড়সড় রদবদলের আবহে এবং দলে চলমান অভ্যন্তরীণ ভাঙনের মাঝেই কোয়েলের এই পদত্যাগের জল্পনা তীব্র হয়েছে। দলের একটি সূত্র জানাচ্ছে, তৃণমূলের সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি আর সাংসদ পদে থাকতে ইচ্ছুক নন এবং রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখতে চান।

কোয়েল মল্লিকের এই সম্ভাব্য পদত্যাগের জল্পনার সমসময়েই তৃণমূলের প্রবীণ রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় দলের প্রাথমিক সদস্যপদ এবং সাংসদ পদ— দুই থেকেই ইস্তফা দিয়েছেন। একই সাথে লোকসভা ও রাজ্যসভার একাধিক সাংসদের দল ছাড়ার জল্পনার মাঝেই অভিনেত্রী কোয়েল মল্লিককে নিয়েও এই খবর সামনে এসেছে।
তবে পদত্যাগের বিষয়ে বা তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোয়েল মল্লিক এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি বা কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

Author

আরো পড়ুন:  Tapan Kumar Giri dismissed: আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ পদ থেকে অপসারিত তপনকুমার গিরি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments