back to top
Thursday, August 27, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিঅন্নপূর্ণার ভান্ডারের আবেদনপত্র নিয়ে কুণালের কটাক্ষ

অন্নপূর্ণার ভান্ডারের আবেদনপত্র নিয়ে কুণালের কটাক্ষ

অশোক সেনগুপ্ত

পশ্চিমবঙ্গে সরকার বদলের পর অন্নপূর্ণার ভান্ডারের আবেদনপত্র বন্টন শুরু হয়েছে। তা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ।

বৃহস্পতিবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “ভোটের আগে যারা এক পাতার অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম নিয়ে মা, বোনেদের বলছিলেন এটা ফিল আপ করে দিলেই ‘লক্ষ্মীর ভান্ডারের’ অ্যাকাউন্টের টাকা বেড়ে মাসে ৩,০০০/- টাকা হয়ে যাবে, এখন কি তাঁরা গিয়ে নতুন ১২ পাতার ফর্মটা বাড়ি বাড়ি ফিল আপ করে দিয়ে আসবেন?

ফর্মে গোটা পরিবারের যা যা তথ্য চাওয়া হয়েছে, তা কতটা জরুরি? ফর্ম পূরণ করলেই সবাই টাকা পাবেন তো? পেলে কোন মাস থেকে পাবেন? যে মাস থেকে পাবেন, তখন মে মাস থেকে বর্ধিত বকেয়া টাকা যোগ করা হবে তো? মূলত মা, বোনেদের নিজের হাত খরচের টাকা নিজের থাকার অধিকারের যে উদ্দেশ্যে ‘লক্ষ্মীর ভান্ডার’, এই ১২ পাতার ফর্মের প্রক্রিয়া, সেই মূল উদ্দেশ্যটাতেই বিঘ্ন ঘটাচ্ছে না তো? স্ক্রুটিনি হতেই পারে, কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতিমত সব মহিলাকে ১ জুন থেকে মাসে ৩,০০০ টাকা দিক রাজ্যের বিজেপি সরকার।”

এই পোস্টের তিন ঘন্টা বাদে বৃহস্পতিবার বেলা সওয়া চারটায় প্রতিক্রিয়া ও লাইক হয়েছে যথাক্রমে ১ হাজার ৪০০ ও ১৬৯। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছেরএই সংখ্যা। অধিকাংশ প্রতিক্রিয়াতেই অবশ্য সমালোচিত হয়েছেন কুণাল।

Author

আরো পড়ুন:  ভোটযন্ত্র ও গণনায় লুঠের অভিযোগ রেখেই নয়া মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা কুনালের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments