back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধনন্দনে নিয়ে যাওয়া হয়নি দেহ, বৃহস্পতিতে নয় অনীক দত্তর শেষকৃত্য

নন্দনে নিয়ে যাওয়া হয়নি দেহ, বৃহস্পতিতে নয় অনীক দত্তর শেষকৃত্য

আগে শোনা গিয়েছিল প্রয়াত চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের শেষকৃত্য হবে বৃহস্পতিবার। কিন্তু সেটা হচ্ছে না। তাঁর প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত এদিন জানিয়ে দেন আগামীকাল, অর্থাৎ শুক্রবার হবে তাঁর শেষকৃত্য। অনুমানমত নন্দনেও নিয়ে যাওয়া হয়নি অনীক দত্তের মরদেহ।

অনিকবাবুর মৃত্যুতে টলিউডে নেমে এসেছে শোকের ছায়া। গড়িয়াহাটের কাছে হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিচালক অনীক দত্তের। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। বুধবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়। তাঁর মরদেহ পিস ওয়ার্ল্ডে শায়িত রয়েছে। মেয়ে ঐশী বিদেশে থাকেন। তিনি ফিরলে তারপরই শেষকৃত্য হবে। কিন্তু কবে?

বুধবার দিনই শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ জানিয়েছিলেন পরিবারের অনুমতি থাকলে নন্দনে নিয়ে যাওয়া হবে অনীক দত্তের দেহ। সেটাই কি হচ্ছে জানতে চাইলে সন্ধি দত্ত বলেন, “মনে হয় না। মেয়ে আসেনি এখনও, ও আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, ওঁকে কোথাও একটা রাখা হবে ওঁর ফ্যানদের জন্য, যাতে সকলে শেষ শ্রদ্ধা জানাতে পারেন।”

 এদিকে, অনীক দত্তর পরিবারের তরফে পরিচালক বিরসা দাশগুপ্ত সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে লেখা রয়েছে, ‘অনীক দত্তের পরিবারের তরফ থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সংবাদমাধ্যমের বন্ধুরা আর প্রশাসনের কাছে অনুরোধ… প্রয়াত পরিচালকের পরিবারকে এই মুহূর্তে একটু শান্তি আর ব্যক্তিগত জায়গা দেওয়া উচিত। দয়া করে গুজব ছড়াবেন না। বাংলা সিনেমার ইতিহাসে এটা একটা কালো দিন। পরিবারের কাছে দিনটা আরও দুঃখজনক। অনীকদা বাংলা সিনেমার শুধু স্বতন্ত্র কন্ঠই ছিলেন না, উনি ছিলেন প্রত্যেক আড্ডার প্রাণ। মজা করতে ভালবাসতেন, আর সবার ভীষণ ভালবাসার মানুষ ছিলেন। প্রত্যেকের কাছে অনুরোধ… দয়া করে কোনোরকম গুজব ছড়াবেন না। গুজবে কান দেবেন না। দয়া করে, শোকস্তব্ধ পরিবারের পাশে থাকুন, প্রার্থনা করুন।’

Author

আরো পড়ুন:  কীর্তনখোলা নদীরে আমার………
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments