back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeশিক্ষাMajor Change in Education: শিক্ষায় বড় বদলের ইঙ্গিত! বাংলায় ফের ফিরতে পারে...

Major Change in Education: শিক্ষায় বড় বদলের ইঙ্গিত! বাংলায় ফের ফিরতে পারে পাশ-ফেল প্রথা, জানালেন শঙ্কর ঘোষ

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফের পাশ-ফেল প্রথা চালু হতে পারে বলেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক ও শিক্ষা মহলে। নতুন সরকারের শিক্ষা সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনার মাঝেই এই ইঙ্গিত সামনে এসেছে।

কেন্দ্রীয় সরকার আগেই শিক্ষার অধিকার আইনে সংশোধন এনে জানিয়ে দিয়েছিল, পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষায় পড়ুয়াদের পাশ করতেই হবে। কেউ প্রথমবার উত্তীর্ণ হতে না পারলে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ পাবে। তারপরও পাশ না করলে সেই ছাত্র বা ছাত্রীকে একই শ্রেণিতে আবার পড়তে হতে পারে। তবে এতদিন পশ্চিমবঙ্গে এই নিয়ম কার্যকর হয়নি।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন নিয়েও সক্রিয় হয়েছে নতুন প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র নির্দেশে শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে শঙ্কর ঘোষ জানান, দলের বহু বিধায়কই শিক্ষা জগতের সঙ্গে যুক্ত। তাঁদের মতামতের পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদদের সঙ্গেও কথা বলা হচ্ছে।

তিনি বলেন, সাধারণ মানুষ শিক্ষাব্যবস্থায় যে পরিবর্তন চাইছেন, তা সরকার বুঝতে পারছে। সেই সমস্ত মতামত ও প্রস্তাব একত্র করে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর কাছে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে।

শিক্ষামহলের একাংশের মতে, পাশ-ফেল প্রথা ফিরলে পড়াশোনার প্রতি পড়ুয়াদের গুরুত্ব ও দায়বদ্ধতা বাড়তে পারে। যদিও অন্য একটি অংশের আশঙ্কা, এর ফলে ছোটদের উপর মানসিক চাপও বাড়তে পারে। ফলে এই সম্ভাব্য সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক।

Author

আরো পড়ুন:  বিজ্ঞানের পাঠ্যক্রম যুগোপযোগী হোক, নিদান অভিজ্ঞ বিজ্ঞানীর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments