back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and AccidentFire on Rajdhani Express: ভোরের আতঙ্ক! চলন্ত রাজধানী এক্সপ্রেসের এসি কোচে ভয়াবহ...

Fire on Rajdhani Express: ভোরের আতঙ্ক! চলন্ত রাজধানী এক্সপ্রেসের এসি কোচে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা ৬৮ যাত্রী

নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন রাজধানী এক্সপ্রেসের ৬৮ জন যাত্রী। রবিবার ভোরে রাজস্থানের কোটা জেলার কাছে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি এসি বগিতে আচমকা আগুন লাগায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনজুড়ে। তবে রেলকর্মী ও উদ্ধারকারী দলের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি শুক্রবার কেরালার থিরুবনন্তপুরম থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। রবিবার ভোর প্রায় ৫টা ১৫ মিনিট নাগাদ রাজস্থানের বিক্রমগড় আলোট স্টেশনের কাছে ট্রেনের বি-১ এসি কোচ থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। সেই সময় কোচের ভিতরে ৬৮ জন যাত্রী গভীর ঘুমে ছিলেন।

পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয়। দ্রুততার সঙ্গে যাত্রীদের নিরাপদে বগি থেকে নামিয়ে আনা হয়। সম্ভাব্য আরও বড় বিপদ এড়াতে রেললাইনের উপর থাকা বিদ্যুৎ সংযোগও অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়।

আগুন যাতে অন্য বগিতে ছড়িয়ে না পড়ে, সেজন্য জ্বলন্ত বি-১ কোচটিকে ট্রেনের বাকি অংশ থেকে আলাদা করে দেওয়া হয়। পরে ওই কোচের যাত্রীদের অন্য বগিতে স্থানান্তরিত করে কোটা স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ।

এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই রুটে রেল চলাচলেও প্রভাব পড়ে। পিছনে থাকা একটি ট্রেনকে মহিদপুর রোড স্টেশনে আটকে রাখা হয়েছিল। পরে আগুন নিয়ন্ত্রণে এনে লাইন পরিষ্কার করার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

কী কারণে চলন্ত ট্রেনের এসি কোচে আগুন লাগল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেলওয়ের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা বৈদ্যুতিক ত্রুটির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

Author

আরো পড়ুন:  Fire in Train: একের পর এক ট্রেনে অগ্নিকাণ্ড! রাজধানীর পর এবার বিহারে ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments