back to top
Wednesday, October 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধরথবাড়ি মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, রেলিংয়ে ধাক্কা মেরে আহত একাধিক যাত্রী

রথবাড়ি মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, রেলিংয়ে ধাক্কা মেরে আহত একাধিক যাত্রী

মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে শুক্রবার সকালে ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডিভাইডার টপকে রেলিংয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুশিদা থেকে মালদা শহরের উদ্দেশে আসছিল বেসরকারি বাসটি। শুক্রবার সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ বাসটি রথবাড়ি মোড়ে পৌঁছতেই হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসটি রাস্তার ধারের ডিভাইডারে উঠে গিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার পর বাসের মধ্যে চিৎকার ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। আহত যাত্রীদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও, কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরানোর কাজ শুরু হয়। ঠিক কী কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারালেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Author

আরো পড়ুন:  চলচ্চিত্রে দোল ও হোলির গান: রঙ, প্রেম আর উচ্ছ্বাসের চিরন্তন সুর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments