back to top
Monday, April 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAssembly Election 2026: খবরের কেন্দ্রবিন্দু নবীন ‘নেত্রী’ রাজন্যা

Assembly Election 2026: খবরের কেন্দ্রবিন্দু নবীন ‘নেত্রী’ রাজন্যা

এপাশ, ওপাশ করতে করতে ধপাশ! তার পরেও রাজনীতিতে টিঁকে থাকার চেষ্টায়, মানে দেশের সেবা করার বাসনায় একরত্তি মেয়েটি তৈরি করে ফেলল একটা আলাদা দল। কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে
রাজন্যা হালদার একাধারে প্রশ্ন ও হাসির খোরাক হলেও চলে এসেছেন খবরের কেন্দ্রবিন্দুতে।

দুই কেন্দ্রে নাকি নির্দল প্রার্থী হচ্ছেন রাজন্যা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এক নাটকীয় বাঁক! তৃণমূল কংগ্রেসের নিলম্বিত ছাত্রনেত্রী রাজন্যা হালদার এবার নির্দল প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নামার ঘোষণা করলেন। সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রবল জল্পনা থাকলেও, শেষ পর্যন্ত নিজের তৈরি ‘জনসংগ্রাম মঞ্চ’-এর হয়েই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রাজন্যা জানিয়েছেন, তিনি দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন:
১. সোনারপুর দক্ষিণ (Sonarpur South)
২. আসানসোল দক্ষিণ (Asansol South)

সোনারপুর দক্ষিণ কেন্দ্রটি এবার নজরকাড়া লড়াইয়ের সাক্ষী হতে চলেছে। কারণ:-
তৃণমূল কংগ্রেস: বর্তমান বিধায়ক তথা অভিনেত্রী অরুন্ধতী মৈত্র (লাভলি)-কেই ফের প্রার্থী করেছে।
বিজেপি: বৃহস্পতিবারই এই আসন থেকে প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়-এর নাম ঘোষণা করেছে।

রাজন্যা হালদার (নির্দল): দুই ওজনদার অভিনেত্রীর মাঝখানে দাঁড়িয়ে রাজন্যার দাবি, কোনো দলই স্থানীয়দের গুরুত্ব দিচ্ছে না। সোনারপুরের উন্নয়নের প্রশ্নেই তিনি প্রার্থী হচ্ছেন।

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার ঠিক পরেই রাজন্যার এই নির্দল হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। কয়েকদিন আগেই তিনি ‘জনসংগ্রাম মঞ্চ’ গড়ে নানা কর্মসূচি শুরু করেছিলেন। তাঁর এই পদক্ষেপ আসানসোল এবং সোনারপুর—উভয় কেন্দ্রেই ভোট সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

দুই অভিনেত্রী প্রার্থীর বিপরীতে রাজন্যার মতো তরুণ নেত্রীর নির্দল হিসেবে লড়াই ভোটের ফলে কোনো বড় পরিবর্তন আনতে পারবে না বলেই অধিকাংশের অনুমঅান। তবে, শেষ ফল না দেখে হলফ করে বলা যায় কি?

Author

আরো পড়ুন:  ভূমিকম্পে রঙ্গরসিকতায় কাঁপল সামাজিক মাধ্যমের দেওয়ালও
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments