back to top
Thursday, May 28, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতামার্চ পাস্ট থেকে স্মৃতিচারণ: সুভাষগ্রামে নেতাজির ১২৯তম জন্মদিন উদযাপন

মার্চ পাস্ট থেকে স্মৃতিচারণ: সুভাষগ্রামে নেতাজির ১২৯তম জন্মদিন উদযাপন

লেখা : সৃষ্টি ব্যানার্জী
ছবি : ডঃ সুদীপ্তা রায় চৌধুরী

গত শুক্রবার , ২৩ শে জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিন উপলক্ষে সুভাষগ্ৰামে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের দূরদর্শী উদ্যোগে নানান অনুষ্ঠান ঘিরে প্রতি বছরের মতো এবছরও উদযাপিত হয় “পরাক্রম দিবস”। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন ভারতীয় সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক শ্রী আশিষ কুমার গিরি। একটি মার্চ পাস্টের মাধ্যমে শৃঙ্খলা ও সংকল্পের সুরে প্রোথিত হয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। দুপুর ১২টা থেকে বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্ট‌ শুরু হয়।

দেশাত্মবোধক গান ও নৃত্যের মাধ্যমে বিকেলের সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয় ।নেতাজির প্রিয় গানগুলোর বিশেষ পরিবেশনা সকলকে মনে করিয়ে দেয় যে লৌহকঠিন সংকল্পের আড়ালে এমন একজন মানুষ ছিলেন যিনি সঙ্গীত, কবিতা এবং আবেগ দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হতেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর মধ্যে একটি ছিল ‘নেতাজির তারুণের স্বপ্ন’ থেকে নেওয়া কিছু অংশ—যে স্বপ্নগুলো নিয়ে নেতাজি বিশ্বাস করতেন যে তরুণরাই দেশ গড়বে। তাঁর কালজয়ী ও তেজস্বী বাণী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুরণিত হয়েছে, যা তরুণ মনকে ভয়, আপস এবং আত্মতুষ্টির ঊর্ধ্বে ওঠার জন্য অনুপ্রাণিত জোগায়।

অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন অশোক ভদ্র যিনি একজন প্রখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক ও সুরকার তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। তিনি বলিউড এবং বাংলা চলচ্চিত্রের সঙ্গীত রচনা করার জন্য সুপরিচিত ।আশা ভোঁসলে, কে কে, কুমার সানু, জুবিন গার্গ, অনুপম রায়, শান, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, উরিয়ান এবং অন্যান্যদের মতো প্রায় সমস্ত বিখ্যাত গায়কের সাথে কাজ করেছেন। তাছাড়া সঞ্চালনার দায়িত্বে ছিলেন দেবাশীষ বসু যিনি কলকাতা দূরদর্শনের অন্যতম সংবাদ পাঠক ও পরবর্তীতে অল ইন্ডিয়া রেডিওর কলকাতা স্টেশনের বিখ্যাত অ্যাঙ্কর, প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং ডিরেক্টর হন এবং ছিলেন ডঃ সুদীপ্তা রায় চৌধুরী।

অনুষ্ঠানের বিষয়বস্তুটি নেতাজির জীবন ও কর্মের উপর ভিত্তি করে ডঃ সুদীপ্তা রায় চৌধুরীর ব্যাপক গবেষণার প্রেক্ষিতে তৈরি করা হয়েছে যার বিশেষ পর্বটির নাম ছিল ‘নেতাজি: অগ্রগতির অগ্রপথিক’।উপস্থিত ছিলেন জি বাংলা সা রে গা মা পা এর বিখ্যাত সঙ্গীতশিল্পীরা ও দিক্ষালোক মিউজিক ইনস্টিটিউটের ছাত্ররা এবং অন্যান্যরাও। দেশমাতৃকার বীর সন্তানের প্রতি এই অনুষ্ঠানটি ছিল গভীর শ্রদ্ধা ও অনুরাগের প্রকাশ।

আরো পড়ুন:  BJP star campaigners for the election: হেমা-কঙ্গনা থেকে ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী, ভোটে বিজেপির একঝাঁক তারকা প্রচারক

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments