back to top
Wednesday, August 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাস্মৃতিটুকু থাক

স্মৃতিটুকু থাক

লেখা – অশোক সেনগুপ্ত

পায়ে পায়ে আশির দোরগোড়ায় এসে গেলেন সরিৎ বন্দ্যোপাধ্যায়। বাম আমলে মহাকরণে যাওয়া সাংবাদিকদের অনেকেরই ভালো সম্পর্ক ছিল সরিৎদার সঙ্গে। বহু বছর উনি ছিলেন মুখ্যমন্ত্রীর প্রেস সচিব। আদতে ছিলেন সাহিত্যের ছাত্র। মানসিকভাবে বিচরণ করতেন সংস্কৃতি ও নাটকের জগতে। একসময় সম্পাদনা করেছেন সাহিত্যের ত্রৈমাসিক। কিছু বই লিখেছেন। পুরনো দিনের সাংবাদিকরা তাঁকে পছন্দ করেন সহযোগিতামূলক মনোভাবের জন্য। শনিবার কলকাতা বইমেলার বইটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর বুড়োশিবদা (দাশগুপ্ত) বললেন, “অশোক, ফেরার পথে চলো দেখা করি যাই সরিৎদার সঙ্গে। সঙ্গে সঙ্গে সোৎসাহে সম্মতি দিলাম। অনেক বছর বাদে দেখা। বললেন, “তোমাকে সামনে না দেখলে কী হবে! ফেসবুকে তো পাই!” দু’জনকে বই হাতে দাঁড় করিয়ে মুঠোফোনে ধরে রাখলাম মুহূর্তটাকে। বললাম, “স্মৃতিটুকু থাক!”

Author

আরো পড়ুন:  ৪২-এর বদলে মাত্র ২৯: কতটা সুরক্ষিত ভারতের আকাশসীমা?
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments