back to top
Sunday, July 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতা‘জনতার দরবার’-এ জমি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ভাইকে ঘিরে নতুন বিতর্ক

‘জনতার দরবার’-এ জমি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ভাইকে ঘিরে নতুন বিতর্ক

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ এবার তাঁর ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ উঠল। ৮০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা রঞ্জনা হাজরা অভিযোগ করেছেন, তাঁদের পরিবারের জমি ও সম্পত্তির একাংশ জবরদখল করে সেখানে ব্যবসা চালানো হচ্ছে।

রঞ্জনা হাজরার দাবি, এই ঘটনা নতুন নয়। ১৯৯৯ সাল থেকেই বিষয়টি নিয়ে তাঁরা একাধিকবার পুলিশের দ্বারস্থ হয়েছেন। কিন্তু অভিযোগ জানিয়েও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে তাঁর বক্তব্য। বরং থানায় অভিযোগ করার পর তাঁদের উপর চাপ ও অত্যাচার বেড়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

অভিযোগকারিণীর কথায়, প্রথমে ১৯৯৯ সালে সম্পত্তির একটি অংশ দখল করা হয়। পরে ২০১৭ সালেও আরও কিছু জায়গা দখলের অভিযোগ ওঠে। সেই সময় তাঁর ভাই দীপক হাজরাকে কালীঘাট থানায় নিয়ে গিয়ে মারধর করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন রঞ্জনা। তাঁর দাবি, পুলিশি সাহায্য চেয়েও পরিবারের নিরাপত্তা নিশ্চিত হয়নি।

তবে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অজিত বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, তিনি আইন মেনেই জমি কিনে বাড়ি তৈরি করেছেন। সেই জমি ও বাড়ির যাবতীয় নথি তাঁর কাছে রয়েছে। ওই সম্পত্তির কাগজ দেখিয়েই তিনি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, অভিযোগগুলি ভিত্তিহীন এবং মিথ্যা। প্রয়োজন হলে তিনিও মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি জানাবেন।

একই সঙ্গে কলকাতার রাজনীতিতে আরও একটি সম্পত্তি-বিতর্ক সামনে এসেছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক ও কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং তাঁর মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিধাননগর উত্তর থানায় তাঁদের তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযোগকারিণী ব্যবসায়ী কমলিনী পালের দাবি, প্রগতি ময়দান এলাকার একটি বাড়ি নিয়ে তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। তবে অতীন ঘোষ এই অভিযোগও খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, অভিযোগকারিণী বা তাঁর পরিবারের সঙ্গে তাঁর কখনও কোনও পরিচয় কিংবা যোগাযোগই হয়নি। তাঁর নামকে ইচ্ছাকৃতভাবে বিতর্কে টেনে আনা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আরো পড়ুন:  জোড়াফুল কার হাতে? আজই নির্বাচন কমিশনে নথি জমা দিচ্ছে তৃণমূলের দুই শিবির

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments