অশোক সেনগুপ্ত
সংসদে তৃণমূলের প্রবীন সৌগত রায় ও নবীন জুন মালিয়ার খুনসুটি নিয়ে সম্প্রতি তোলপার হয়েছে সমাজমাধ্যম। অজস্র মতামত, কটূক্তি সমালোচনা হয়েছে সংসদ চলাকালীন পাশাপাশি বসা দুই সাংসদের অভিব্যক্তি নিয়ে সোমবার সে ব্যাপারে লেখিকা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় উপহার দিলেন অণুগল্প।
সঙ্গীতা লিখেছেন, “দুই সাংসদের খুনসুটিকে লোকে decode করে কূল করতে পারছে না। আমি বলছি কী কথা হচ্ছিল।
- তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে কেন- আর কী বলব, আমার বরের মাথায় একটু গণ্ডগোল হয়েছে
- তোমার মত সুন্দরী বৌ থাকলে তো বরের মাথায় একটু গণ্ডগোল হবেই
- ধ্যাৎ, চুপ করুন তো, ভালো লাগে না সব সময়
…তারপরেই ওই চোখ ঢেকে হাসি…”।
বলাই বাহুল্য হাস্যরসের প্রতিক্রিয়ার জোয়ারে ভাসবে এই অণুগল্প।


Recent Comments