সাম্প্রতিক দুর্নীতি সংক্রান্ত নানা ঘটনায় বহু ব্যক্তি গ্রেফতার থেকে আর জি কর হাসপাতালের ঘটনায় রাজ্যের কড়া সমালোচনা করেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা।
শনিবার সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাজ্যে সাম্প্রতিক দুর্নীতি সংক্রান্ত নানা ঘটনায় বহু ব্যক্তি গ্রেফতার হয়েছে। এর মাধ্যমে দায়িত্বশীলতার প্রশ্ন সামনে এসেছে”। তিনি অভিযোগ করেন, “ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল এবং এখন নির্বাচন কমিশনের কঠোর নজরদারির ফলে পরিস্থিতির পরিবর্তন ঘটছে। ভোটার তালিকা শুদ্ধিকরণের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে হলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসবে।”
আর জি কর হাসপাতালের ঘটনাকে উল্লেখ করে তিনি স্বাস্থ্য ব্যবস্থার উপর উদ্বেগ প্রকাশ করেন। অভিযোগ করেন, এই ধরনের ঘটনা রাজ্যের প্রশাসনিক ব্যর্থতার প্রতিফলন।
রাহুলবাবু জানান, পূর্বস্থলী এলাকার জেলা পরিষদের বর্তমান সদস্য স্বপন ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করে পুনরায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। একজন বর্তমান জনপ্রতিনিধির এই সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির একটি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করে।
সাংবাদিক সম্মেলনের শেষে নেতৃবৃন্দ দাবি করেন যে পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের পক্ষে মত প্রকাশ করতে প্রস্তুত এবং আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে তার প্রতিফলন ঘটবে।


Recent Comments