back to top
Monday, June 15, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিযৌথ ফ্ল্যাট বিতর্ক: ভুয়ো খবর বলে দাবী করলেন সায়নী ঘোষ, দিলেন কড়া...

যৌথ ফ্ল্যাট বিতর্ক: ভুয়ো খবর বলে দাবী করলেন সায়নী ঘোষ, দিলেন কড়া বার্তা

বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে রাজ্য রাজনীতিতে ফের একবার শিরোনামে উঠে এলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষের যৌথ মালিকানায় একটি ফ্ল্যাট রয়েছে—এমনই এক বিতর্কিত দাবি ঘিরে শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। তবে এই সমস্ত জল্পনাকে এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে একে ‘ভুয়ো খবর’ বলে অভিহিত করলেন সায়নী।

X- হ্যান্ডেলে পোস্ট করে সায়নী লেখেন, “আমি বেশ কিছু ফরওয়ার্ড মেসেজ দেখলাম যেখানে দাবি করা হচ্ছে, ১৯ ডি সেভেন ট্যাঙ্কস রোড, কলকাতা ৭০০০৩০ ঠিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষের যৌথ সম্পত্তি রয়েছে, যার পাশে কোনো মোবাইল নম্বর দেওয়া নেই।”

তিনি আরও লেখেন “আমি জানি না ওটা কে, কিন্তু এটুকু বলতে পারি ওটা নিশ্চিতভাবেই এই সায়নী ঘোষ নয়! আমি অত্যন্ত সাধারণ এক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, রাজনীতি করে আজ পর্যন্ত কোনো উপরি বা অপ্রত্যাশিত লাভ আমি করিনি।”

তিনি বিরোধীদলের উদ্দেশ্যে বলেন, তাঁর সম্পত্তির সমস্ত খতিয়ান নির্বাচনী হলফনামায় ঘোষণা করা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ ফ্ল্যাট সংক্রান্ত যে খবরের কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সাংসদ। এই প্রসঙ্গে নিজের ক্ষোভ উগরে দিয়ে সায়নী ঘোষ সাফ জানিয়েছেন, “এই ‘ঘোষ’কে ভয় দেখানো যাবে না!”

Author

আরো পড়ুন:  পদত্যাগ না করার স্বপক্ষে মমতার অভিযোগ খারিজ ইসি-র
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments